সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

মেহেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

মেহেরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (১৯ জুন) বিকেলে মেহেরপুর প্রেসক্লাবের হলরুমে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির আহ্বায়ক রুহুল কুদ্দুস টিটু। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক মন্টু, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদুল হক রেজা,সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক প্রিন্সসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুধীজন।

শপথ গ্রহণ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের নানা অসঙ্গতি, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরেন। মেহেরপুরের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে মেহেরপুর প্রেসক্লাব দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য ও নৈতিক সাংবাদিকতা চর্চার মাধ্যমে প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে প্রেসক্লাব গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং জেলার সার্বিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন নবনির্বাচিত কমিটির সভাপতি ফারুক হোসেন। তিনি সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, গতিশীল ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে মেহেরপুর প্রেসক্লাবকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জেলার উন্নয়ন ও জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে প্রেসক্লাবের সদস্যরা একযোগে কাজ করবেন।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২