মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মীরসরাইয়ে মোটরসাইকেল-ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল যুবদল নেতার

মীরসরাইয়ে মোটরসাইকেল-ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল যুবদল নেতার

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক-পিকআপের সাথে সংঘর্ষে সালাউদ্দিন (৪০) নামে যুবদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মঘাদিয়া মাস্টারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাংলাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের পুত্র। তিনি ওই ইউনিয়নের যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে মোটরসাইকেলে করে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে থেকে আসতে ছিলেন তিনি। আবুতোরাব বাজারে পাশে মাস্টার পাড়া মুসলিম চত্বরে পৌঁছালে বেপরোয়া গতির মোটরসাইকেলের সাথে সেভেন রিং সিমিন্টের একটি ট্রাক ও মীরসরাই অর্থনৈতিক অঞ্চলমুখী চট্টগ্রাম অনলাইন ইন্টারনেট সংযোগের একটি ডাবল কেভিন পিকআপের মাঝামাঝিতে ধাক্কা লেগে ঘটনাস্থলে সালাউদ্দিন নিহত হন।
মীরসরাই থানা যুবদলের প্রধান সমন্বয়ক এসএম সুমন বলেন, দুর্ঘটায় নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন । তার মৃত্যুতে যুবদল পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত সালাউদ্দিনের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
 

আরও

মহেশপুরে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, যুবকের ৬ মাসের কারাদণ্ড

সারা দেশ

মহেশপুরে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, যুবকের ৬ মাসের কারাদণ্ড

ঝিনাইদহের মহেশপুরে মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মো. জহির উদ্দিন (৩০) নামে এক যু...

২০২৬-০৯-১৫ ১৫:২৪

ঝিনাইদহে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সীরাত সেমিনার অনুষ্ঠিত

সারা দেশ

ঝিনাইদহে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সীরাত সেমিনার অনুষ্ঠিত

ঝিনাইদহে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে মুহাম্মদ (সা.) শীর্ষক সীরাত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা...

২০২৬-০৯-১৫ ১৫:১৬

বিপুল পরিমাণ মাদক, নয় লক্ষ টাকা ও গুলিসহ পিতা পুত্র আটক

সারা দেশ

বিপুল পরিমাণ মাদক, নয় লক্ষ টাকা ও গুলিসহ পিতা পুত্র আটক

মেহেরপুর শহরের তাঁতিপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ, গুলি, মুঠোফোন ও দেশীয় অস্ত্র সহ বাবা ফি...

২০২৬-০৯-১৫ ১৫:১৫

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন

সারা দেশ

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন

দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা, জনবান্ধব পুলিশিং কার্যক্রম এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম...

২০২৬-০৯-১৫ ১৫:১৪

ফেনীর সোনাগাজীতে ১১০ স্কুলের ১২৯৫৮ জন শিক্ষার্থী পাচ্ছে খাবার, উপস্থিতির হার বৃদ্ধি

সারা দেশ

প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম ফেনীর সোনাগাজীতে ১১০ স্কুলের ১২৯৫৮ জন শিক্ষার্থী পাচ্ছে খাবার, উপস্থিতির হার বৃদ্ধি

ফেনী সোনাগাজীর দক্ষিণ পূর্ব চরচান্দিয়া গ্রামের নদী ভাঙ্গন কবলিত এলাকার দিনমজুর নিজাম উদ্দিন। তার চার ছেলে-মেয়ের মধ্যে...

২০২৬-০৯-১৫ ১৫:১৩

কমলগঞ্জে প্রবাসীর ৬ লাখ ৯০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, ব্র্যাক মাঠকর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে প্রবাসীর ৬ লাখ ৯০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, ব্র্যাক মাঠকর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জে এক প্রবাসীর স্ত্রী ও বেসরকারি সংস্থা ব্র্যাকের এক মাঠকর্মীর বিরুদ্ধে ৬ লাখ ৯০ হাজার টাকা আত্মসাত,...

২০২৬-০৯-১৫ ১৫:১০