মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বিপুল পরিমাণ মাদক, নয় লক্ষ টাকা ও গুলিসহ পিতা পুত্র আটক

বিপুল পরিমাণ মাদক, নয় লক্ষ টাকা ও গুলিসহ পিতা পুত্র আটক

মেহেরপুর শহরের তাঁতিপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ, গুলি, মুঠোফোন ও দেশীয় অস্ত্র সহ বাবা ফিরোজ হোসেন (৫৬), ছেলে আমানুল্লাহ আমানকে (২৭) আটক করা হয়েছে। আজ সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম জানান, শহরের জগার মিলের পাশে ফিরোজ হোসেনের বাড়িতে মাদক কেনা-বেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল সেখানে অভিযান যায়। এ সময় ফিরোজের স্বয়নকক্ষে তল্লাশী শুরু করে দলটি। তল্লাশীর এক পর্যায়ে তার স্বয়ন কক্ষের বিভিন্ন স্থান থেকে ৩শ ৭৩ পীচ ইয়াবা, প্রায় ২ কেজি গাঁজা, ২৩ গ্রাম গাঁজার বীজ, ৫ রাউন্ড গুলি, অ্যালকোহল মেশানো ফেন্সিডিলের বোতল, ৬৪ গ্রাম ভাং, দু’টি মুঠোফোন ও নগদ ৯ লাখ টাকা উদ্ধার করে দলটি। পরে আটক করা হয় ফিরোজ হোসেন ও তার ছেলে আমানুল্লহকে। 

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে এই বাড়িতে মাদকের ব্যবসা চলে আসছিলো বলে অভিযোগ ছিলো। তারই ধারাবাহিকতায় এ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাবা ও ছেলেকে আটক করা হয়েছে। তাদের থানায় নেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। এটি নিয়মিত অভিযানের একটি অংশ। অভিযান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী এ জেলায় যে কোন জায়গায় মাদক কেনা-বেচার কোন অভিযোগ থাকলে সাথে সাথেই জেলা প্রশাসন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, মাদক আজ পুরো সমাজকে গ্রাস করছে। আসক্ত হচ্ছে তরুণ সমাজ। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। যেখানেই মাদক সেখানেই অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

 

আরও

মহেশপুরে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, যুবকের ৬ মাসের কারাদণ্ড

সারা দেশ

মহেশপুরে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, যুবকের ৬ মাসের কারাদণ্ড

ঝিনাইদহের মহেশপুরে মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মো. জহির উদ্দিন (৩০) নামে এক যু...

২০২৬-০৯-১৫ ১৫:২৪

ঝিনাইদহে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সীরাত সেমিনার অনুষ্ঠিত

সারা দেশ

ঝিনাইদহে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সীরাত সেমিনার অনুষ্ঠিত

ঝিনাইদহে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে মুহাম্মদ (সা.) শীর্ষক সীরাত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা...

২০২৬-০৯-১৫ ১৫:১৬

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন

সারা দেশ

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন

দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা, জনবান্ধব পুলিশিং কার্যক্রম এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম...

২০২৬-০৯-১৫ ১৫:১৪

ফেনীর সোনাগাজীতে ১১০ স্কুলের ১২৯৫৮ জন শিক্ষার্থী পাচ্ছে খাবার, উপস্থিতির হার বৃদ্ধি

সারা দেশ

প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম ফেনীর সোনাগাজীতে ১১০ স্কুলের ১২৯৫৮ জন শিক্ষার্থী পাচ্ছে খাবার, উপস্থিতির হার বৃদ্ধি

ফেনী সোনাগাজীর দক্ষিণ পূর্ব চরচান্দিয়া গ্রামের নদী ভাঙ্গন কবলিত এলাকার দিনমজুর নিজাম উদ্দিন। তার চার ছেলে-মেয়ের মধ্যে...

২০২৬-০৯-১৫ ১৫:১৩

কমলগঞ্জে প্রবাসীর ৬ লাখ ৯০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, ব্র্যাক মাঠকর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে প্রবাসীর ৬ লাখ ৯০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, ব্র্যাক মাঠকর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জে এক প্রবাসীর স্ত্রী ও বেসরকারি সংস্থা ব্র্যাকের এক মাঠকর্মীর বিরুদ্ধে ৬ লাখ ৯০ হাজার টাকা আত্মসাত,...

২০২৬-০৯-১৫ ১৫:১০

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি

সারা দেশ

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান,...

২০২৬-০৯-১৫ ১২:৫৯