সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মীরসরাইয়ে ঘরে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে

মীরসরাইয়ে ঘরে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে

চট্টগ্রামের মীরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীর সাথে ঘটলো হৃদয়বিদারক ঘটনা। পরীক্ষা দিতে যাওয়ার সময়ও সে জানতো না, বাড়িতে তার জন্মদাতা বাবা আর বেঁচে নেই।

উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদিনগর এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, পরীক্ষার্থী নওশীনের বাবা আবুল খায়ের গত ১৮ এপ্রিল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে, ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত অংশ নিচ্ছিল নওশীন। বাবার একমাত্র মেয়ে হওয়ায় তার মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে পরিবার একটি কঠিন সিদ্ধান্ত নেয়। পরীক্ষায় যেন কোনো প্রভাব না পড়ে, সে কারণে সকালে তাকে বাবার মৃত্যুর খবর জানানো হয়নি।
পরিবারের সদস্যরা প্রতিদিনের মতো স্বাভাবিক সময়ে না নিয়ে, সেদিন তাকে প্রায় দুই ঘণ্টা আগেই পরীক্ষা কেন্দ্রে পাঠায়। আবহাওয়া খারাপ ও ঝড়তুফানের আশঙ্কার বাহানা দিয়ে তাকে দ্রুত পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসে।

নিহতের ভাগ্নে জিয়া উদ্দিন জানান, “আমার খালাতো বোনের এসএসসি পরীক্ষা চলছে। আঙ্কেল ভোর ৩টার দিকে মারা যান। তার পরীক্ষার কথা চিন্তা করে আমরা কাউকে জানাইনি, এমনকি লাশও বাড়িতে আনা হয়নি। তাকে আগেভাগে কেন্দ্রে পাঠানোর পর আমরা মরদেহ বাড়িতে নিয়ে আসি।”

পরীক্ষা শেষে বাড়ি ফিরে চারপাশের পরিস্থিতি দেখে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় নওশীন। তখনই সে জানতে পারে, তার প্রিয় বাবা আর নেই। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আবেগাপ্লুত হয়ে পড়ে স্বজন ও প্রতিবেশীরা।
এম জাবেদ হোসাইন, মীরসরাই প্রতিনিধি

আরও

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

সারা দেশ

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ৮৩২ ইয়াবা ট্যাবলেট, নগদ আট হাজার ৯০ টাকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । এরসঙ্গে মোট...

২০২৬-১০-০৪ ২০:৫৯

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১