মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

করপোরেট

মীরসরাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও দুর্যোগ মোকাবিলার মহড়া অনুষ্ঠিত

মীরসরাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও দুর্যোগ মোকাবিলার মহড়া অনুষ্ঠিত

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে মীরসরাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি, দুর্যোগ মোকাবিলার মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) সকালে মীরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং মীরসরাই ফায়ার সার্ভিসের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, প্রাণিসম্পদ কর্মকর্তা শুভ সূত্রধর, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাফাত ইবনে মোরশেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সিপিপির উপজেলা পর্যায়ের সদস্যরা।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি কমানো, দুর্যোগকালীন প্রস্তুতি গ্রহণ এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় তাৎক্ষণিক করণীয় সম্পর্কে বাস্তবধর্মী মহড়ার মাধ্যমে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।

আয়োজকরা মনে করেন, পরিবার ও নিজ নিজ ঘর থেকে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শুরু হলে সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

 

আরও

আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার

করপোরেট

আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার

রাজধানীতে টানা বৃষ্টির মধ্যেও থেমে থাকেনি গাড়ি কেনাবেচার আয়োজন। ক্রেতা-বিক্রেতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইন্টারন্যাশনাল ক...

২০২৬-১০-১০ ২২:১৯

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

করপোরেট

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

জাতীয় নিরাপদ সড়ক দিবস (২২ অক্টোবর) সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মসূচির আয়োজন করেছে রাইডশেয়ারিং...

২০২৬-১০-০৮ ২১:৪৭

জেডকমার্স ও রাজশাহী উইমেন চেম্বারের অংশীদারিত্বে ৪০০ নারী উদ্যোক্তা অনলাইনে

করপোরেট

আঞ্চলিক নারী উদ্যোক্তারা পাচ্ছেন পেশাদার ডিজিটাল স্টোর, নিরাপদ পেমেন্ট ও রাজশাহীর বাইরে ব্যবসা সম্প্রসারণের সুযোগ জেডকমার্স ও রাজশাহী উইমেন চেম্বারের অংশীদারিত্বে ৪০০ নারী উদ্যোক্তা অনলাইনে

রাজধানীর বাইরের নারী উদ্যোক্তাদের ডিজিটাল ব্যবসায় যুক্ত করতে এসএসএলকমার্সের সহযোগিতায় পরিচালিত ই-কমার্স সক্ষমতা প্ল্যাটফ...

২০২৬-১০-০৮ ২১:৪০

প্যান্ডামার্টের ৬ বছর: ৫ হাজারের বেশি পণ্যে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়, এক বছরের গ্রোসারি জেতার সুযোগ

করপোরেট

প্যান্ডামার্টের ৬ বছর: ৫ হাজারের বেশি পণ্যে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়, এক বছরের গ্রোসারি জেতার সুযোগ

ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে ৫ হাজারের বেশি নিত্যপ্রয়োজনীয় ও লাইফস্টাইল পণ্যে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ফুডপ্যান্ডা বাংলাদে...

২০২৬-১০-০৬ ১৯:০৭

এক্সপ্যান্ডার সিজন অব সেলেব্রেশন’ ক্যাম্পেইন শুরু

করপোরেট

এক্সপ্যান্ডার সিজন অব সেলেব্রেশন’ ক্যাম্পেইন শুরু

উৎসবের মৌসুমকে গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় করতে আকরস্ষণীয় এক নতুন অফার নিয়ে এসেছে মিতসুবিশি মোটরস বাংলাদেশ। শুরু হয়েছে ত...

২০২৬-১০-০৬ ১৮:৫৯

তারেক রহমানের ভারত সফরে বড় চ্যালেঞ্জ শেখ হাসিনা ও আওয়ামী লীগের তৎপরতা

করপোরেট

তারেক রহমানের ভারত সফরে বড় চ্যালেঞ্জ শেখ হাসিনা ও আওয়ামী লীগের তৎপরতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শ...

২০২৬-১০-০৬ ১৪:৩৭