মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

করপোরেট

প্যান্ডামার্টের ৬ বছর: ৫ হাজারের বেশি পণ্যে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়, এক বছরের গ্রোসারি জেতার সুযোগ

প্যান্ডামার্টের ৬ বছর: ৫ হাজারের বেশি পণ্যে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়, এক বছরের গ্রোসারি জেতার সুযোগ

ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে ৫ হাজারের বেশি নিত্যপ্রয়োজনীয় ও লাইফস্টাইল পণ্যে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ফুডপ্যান্ডা বাংলাদেশের অনলাইন গ্রোসারি ডেলিভারি সেবা প্যান্ডামার্ট। পাশাপাশি প্রতিদিন থাকছে গিফট বক্স এবং এক বছরের জন্য বিনা মূল্যে গ্রোসারি পণ্য জেতার সুযোগ।

অক্টোবরজুড়ে চলা এ ক্যাম্পেইনে প্রতিদিন প্রথম ৫০০ জন ক্রেতা ১ হাজার ৪৯৯ টাকা বা তার বেশি মূল্যের পণ্য অর্ডার করলে পাবেন বিশেষ অ্যানিভার্সারি গিফট বক্স।

এ ছাড়া ‘ওয়ান ইয়ার ফ্রি গ্রোসারি চ্যালেঞ্জ’-এ ছয়জন ক্রেতার জন্য থাকছে এক বছরের গ্রোসারি পণ্য বিনা মূল্যে পাওয়ার সুযোগ। এ জন্য অক্টোবর মাসে অন্তত পাঁচটি অর্ডার করতে হবে। যাঁদের মোট কেনাকাটার পরিমাণ সবচেয়ে বেশি হবে, তাঁদের মধ্য থেকে ছয়জনকে বিজয়ী হিসেবে বেছে নেওয়া হবে।

দুটি অফারের ক্ষেত্রেই ভাউচার ও অন্যান্য ছাড় বাদ দেওয়ার পর অর্ডারের মূল্য কমপক্ষে ১ হাজার ৪৯৯ টাকা হতে হবে। এ ক্ষেত্রে প্রযোজ্য শর্তাবলি রয়েছে।

এ প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশের কিউ-কমার্স ডিরেক্টর মোহাম্মদ তাবরেজ খান বলেন, “গত ছয় বছরে প্যান্ডামার্ট একটি বিশ্বস্ত অনলাইন গ্রোসারি ও লাইফস্টাইল ডেলিভারি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।গ্রাহকদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে আমরা কেনাকাটাকে আরও সহজ, সাশ্রয়ী ও সুবিধাজনক করার চেষ্টা করছি। বাংলাদেশজুড়ে মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে ফুডপ্যান্ডা। এর সঙ্গে প্যান্ডামার্টও গ্রোসারি কেনাকাটাকে আরও সহজ ও সাশ্রয়ী করে তুলছে। প্যান্ডামার্টে নিয়মিত যুক্ত করা হচ্ছে নতুন পণ্য এবং সেগুলো প্রতিযোগিতামূলক দামে বিক্রি করা হচ্ছে। আমাদের ওপর গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের জন্য আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতেও দৈনন্দিন কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ, সুবিধাজনক ও সাশ্রয়ী করতে আমরা কাজ করে যাব।”

ফুডপ্যান্ডা অ্যাপের প্যান্ডামার্ট বিভাগে বর্ষপূর্তির অফারগুলো সম্পর্কে জানতে এবং ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন গ্রাহকেরা।

আরও

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ঘরে বসে আয়ের সুযোগ পেলেন ২০ নারী

করপোরেট

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ঘরে বসে আয়ের সুযোগ পেলেন ২০ নারী

নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক সংকটে পাশে দাঁড়ানোর স্বপ্ন মরিয়ম আক্তার রিয়ার। গৌরীপুরের স্থানীয় এক...

২০২৬-১০-০৩ ২২:৪৮

আইসিসিবিতে সুপার সেল কার বাজার, ক্রেতা-বিক্রেতার সাড়ায় সময় বাড়ল

করপোরেট

আইসিসিবিতে সুপার সেল কার বাজার, ক্রেতা-বিক্রেতার সাড়ায় সময় বাড়ল

ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সাড়া এবং গাড়ির বাজারে বাড়তি আগ্রহের কারণে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসি...

২০২৬-১০-০৩ ১৩:১০

বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা

করপোরেট

বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা

বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের জন্য সেবা কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির...

২০২৬-১০-০২ ১৮:৩৭

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েষ্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ

করপোরেট

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েষ্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ

২ অক্টোবর পথশিশু দিবসকে কেন্দ্র করে প্রতি বছরের ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ ওয়েষ্ট কতৃক ১০০ নগর ফুলে...

২০২৬-১০-০২ ১৭:৪৫

হৃদরোগ সচেতনতায় পেশেন্ট ফোরাম আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা

করপোরেট

হৃদরোগ সচেতনতায় পেশেন্ট ফোরাম আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা

হৃদযন্ত্র থেমে গেলে থেমে যায় জীবন। তবে হৃদরোগের অনেক ঝুঁকি ও উপসর্গ সময়মতো শনাক্ত করা গেলে গুরুতর পরিণতি এড়ানো সম্ভব। এই...

২০২৬-০৯-২৯ ১৭:৫৩