শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

করপোরেট

আইসিসিবিতে সুপার সেল কার বাজার, ক্রেতা-বিক্রেতার সাড়ায় সময় বাড়ল

আইসিসিবিতে সুপার সেল কার বাজার, ক্রেতা-বিক্রেতার সাড়ায় সময় বাড়ল

ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সাড়া এবং গাড়ির বাজারে বাড়তি আগ্রহের কারণে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ‘সুপার সেল কার বাজার’-এর সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতি শুক্রবারের এ আয়োজন চলবে রাত ৮টা পর্যন্ত।

প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে গাড়ি কেনাবেচার এ বিশেষ বাজার। টানা চার সপ্তাহের সাড়া পাওয়ার পর গতকাল শুক্রবার পঞ্চম সপ্তাহেও বসে ‘সুপার সেল কার বাজার’। এবার মেলায় নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছে এশিয়ান ইমপোর্ট’সের আমদানি করা নতুন গাড়ি। নতুন গাড়ির পাশাপাশি রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি নিয়েও ক্রেতাদের আগ্রহ বাড়তে দেখা গেছে।

উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে শুরু হওয়া এ কার বাজার এতদিন প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলত। আয়োজকরা জানান, একই স্থানে নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি দেখা এবং কেনাবেচার সুযোগ থাকায় আয়োজনটি ক্রেতা-বিক্রেতাদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। তাঁদের বাড়তি সাড়ার পরিপ্রেক্ষিতে বাজারের সময় আরও এক ঘণ্টা বাড়িয়ে রাত ৮টা পর্যন্ত করা হয়েছে।

‘সুপার সেল কার বাজারে’ প্রবেশ করতেই দেখা যায় বিভিন্ন মডেল ও ব্র্যান্ডের সারি সারি গাড়ি। একদিকে রয়েছে নতুন গাড়ি, অন্যদিকে রিকন্ডিশন্ড গাড়ি। আরেক অংশে রাখা হয়েছে ব্যবহৃত গাড়ি। এসব ব্যবহৃত গাড়ির অনেকগুলোই আগে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে। পুরনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কেনার পরিকল্পনা থেকেই মালিকরা এসব গাড়ি বাজারে এনেছেন।

মাত্র ১২৭টি গাড়ি নিয়ে যাত্রা শুরু করা এই বাজারে পঞ্চম সপ্তাহে গাড়ির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৬০টিতে। ফলে একই জায়গায় বিভিন্ন ধরনের গাড়ি দেখার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।

গতকাল বাজার ঘুরে দেখা যায়, কেউ নতুন গাড়ির খোঁজ করছেন, আবার কেউ ব্যবহৃত গাড়ি কেনার আগে এর বিভিন্ন দিক যাচাই-বাছাই করছেন। পছন্দের গাড়ি চূড়ান্ত করার আগে অনেক ক্রেতাকেই একাধিক গাড়ির মডেল, দাম, বৈশিষ্ট্য ও সুযোগ-সুবিধা তুলনা করতে দেখা যায়। এবারের আয়োজনে সাড়ে ছয় লাখ টাকা থেকে শুরু করে প্রায় সাড়ে তিন কোটি টাকা পর্যন্ত দামের গাড়ি রয়েছে। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন অফারও দিচ্ছেন বিক্রেতারা।

এশিয়ান ইমপোর্ট’সের কর্মকর্তারা জানান, ক্রেতাদের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে এবার মেলায় নতুন ইভি কার যুক্ত করা হয়েছে। জাপানি ও চায়নিজ—দুই ধরনের ইভি কারের পাশাপাশি রিকন্ডিশন্ড গাড়িও পাওয়া যাচ্ছে।

আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান মোল্লা বলেন, গত চার সপ্তাহের সফল আয়োজনের পর এবার পঞ্চম সপ্তাহে চলছে ‘সুপার সেল কার বাজার’। এরই মধ্যে ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। গতকাল ৩৫০টিরও বেশি গাড়ি মেলায় এসেছে। আগের চার সপ্তাহের তুলনায় এবার ক্রেতা-বিক্রেতার উপস্থিতি ও আগ্রহ বেশি হওয়ায় মেলার সময় এক ঘণ্টা বাড়িয়ে রাত ৮টা পর্যন্ত করা হয়েছে।

এক ছাদের নিচে নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি দেখার পাশাপাশি সরাসরি কেনাবেচার সুযোগ থাকায় ‘সুপার সেল কার বাজার’ ক্রেতা-বিক্রেতাদের জন্য গাড়ি কেনাবেচার একটি বড় আয়োজন হিসেবে ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে।

আরও

২০২৬ সালের প্রথমার্ধে বৈশ্বিক স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

করপোরেট

কাউন্টারপয়েন্ট রিসার্চ ২০২৬ সালের প্রথমার্ধে বৈশ্বিক স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

২০২৬ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি–জুন) বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহের হিসাবে শীর্ষ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযু...

২০২৬-০৯-২৮ ১৯:৩২

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

করপোরেট

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘ট্রান্সফর্ম, গ্রোথ অ্যান্ড সাসটেইনেবিলিটি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ৭ম প্রতিষ্ঠাবার্ষিক...

২০২৬-০৯-২৭ ২০:১৫

মাইক্রো আরজিবি প্রযুক্তিতে স্যামসাংয়ের নতুন এইচ-সিরিজ টিভি

করপোরেট

মাইক্রো আরজিবি প্রযুক্তিতে স্যামসাংয়ের নতুন এইচ-সিরিজ টিভি

বাংলাদেশের বাজারে নতুন এইচ-সিরিজ টিভি লাইনআপ এনেছে স্যামসাং বাংলাদেশ। মাইক্রো আরজিবি, ওএলইডি ও মিনি এলইডি ডিসপ্লের পাশাপ...

২০২৬-০৯-২৭ ২০:১০

বাংলাদেশে বিনিয়োগে নিউইয়র্কে ভিওন-বাংলালিংকের সম্মেলন

করপোরেট

ডিজিটাল অর্থনীতিতে ১০০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ আনার লক্ষ্য বাংলাদেশে বিনিয়োগে নিউইয়র্কে ভিওন-বাংলালিংকের সম্মেলন

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তুলে ধরতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নিয়ে প্রথমবারের মতো বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে গ্লোবাল...

২০২৬-০৯-২৭ ১৭:১৩

মাইক্রো আরজিবি প্রযুক্তি নিয়ে দেশে স্যামসাংয়ের নতুন এইচ-সিরিজ টিভি লাইনআপ

করপোরেট

মাইক্রো আরজিবি প্রযুক্তি নিয়ে দেশে স্যামসাংয়ের নতুন এইচ-সিরিজ টিভি লাইনআপ

দেশের বাজারে নতুন এইচ-সিরিজ টিভি লাইনআপ নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ। মাইক্রো আরজিবি, ওএলইডি ও মিনি এলইডি ডিসপ্লের পাশাপ...

২০২৬-০৯-২৭ ১৬:৫০

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

করপোরেট

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

রাইডশেয়ারিং অ্যাপ উবার বাংলাদেশের কান্ট্রি হেড হিসেবে নিয়োগ পেয়েছেন এসএম জামশেদ হাসান। নতুন দায়িত্বে তিনি বাংলাদেশে উবার...

২০২৬-০৯-২৭ ১৫:২৫