রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

করপোরেট

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

রাইডশেয়ারিং অ্যাপ উবার বাংলাদেশের কান্ট্রি হেড হিসেবে নিয়োগ পেয়েছেন এসএম জামশেদ হাসান। নতুন দায়িত্বে তিনি বাংলাদেশে উবারের ব্যবসা ও কার্যক্রম পরিচালনা করবেন। একই সঙ্গে দেশে উবারের চলমান কার্যক্রম ও নতুন ধরনের পরিবহনসেবা সম্প্রসারণে কাজ করবেন তিনি।

জামশেদের পেশাগত অভিজ্ঞতা ১৫ বছরের বেশি। বিক্রয়, ব্যবসা সম্প্রসারণ, কৌশলগত অংশীদারত্ব ও বাণিজ্যিক ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা রয়েছে। ফিনটেক, লজিস্টিকস ও বিমা খাতেও কাজ করেছেন তিনি।

উবারে যোগ দেওয়ার আগে ওয়েজলি বাংলাদেশে ভাইস প্রেসিডেন্ট অব বিজনেস অ্যান্ড গ্রোথ হিসেবে দায়িত্ব পালন করেন জামশেদ। সেখানে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক ব্যবসায়িক কৌশল বাস্তবায়নে ভূমিকা রাখেন তিনি। এর আগে ডিএইচএল, ইউপিএস ও মেটলাইফে বাণিজ্যিক ও ব্যবসা উন্নয়ন–সংশ্লিষ্ট বিভিন্ন পদে কাজ করেছেন। এসব প্রতিষ্ঠানে করপোরেট বিক্রয়, রাজস্ব বৃদ্ধি, কৌশলগত অংশীদারত্ব ও পণ্য উন্নয়নে তার কাজের অভিজ্ঞতা রয়েছে।

জামশেদের নিয়োগ প্রসঙ্গে উবার ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার ইন্টারন্যাশনাল মার্কেটস বিভাগের প্রধান আকাঙ্ক্ষা সিং বলেন, ‘জামশেদকে উবারে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশে আমাদের ব্যবসা পরিচালনায় তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিভিন্ন খাতে কাজের অভিজ্ঞতার পাশাপাশি ব্যবসা সম্প্রসারণ, অংশীদারত্ব ও বাণিজ্যিক কৌশল সম্পর্কে তার যে ধারণা রয়েছে, তা বাংলাদেশে উবারের কার্যক্রম আরও এগিয়ে নিতে সহায়ক হবে। যাত্রী, চালক অংশীদার ও সংশ্লিষ্ট কমিউনিটির জন্য আরও ভ্যালু তৈরি করতে তার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি আমরা।’

নতুন দায়িত্ব প্রসঙ্গে এসএম জামশেদ হাসান বলেন, ‘উবারে যোগ দিতে পেরে এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনার সুযোগ পেয়ে আমি আনন্দিত। দেশের পরিবহন ব্যবস্থায় উবার ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা তৈরি করেছে। গত ১০ বছরে যে ভিত্তি তৈরি হয়েছে, সেটিকে আরও এগিয়ে নিতে দলের সঙ্গে কাজ করতে চাই। মানুষের পরিবহনসংক্রান্ত প্রয়োজন মেটানো একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। বাংলাদেশে উবারের পরবর্তী পর্যায়ের যাত্রায় অবদান রাখতে আমি আগ্রহী।’

২০১৬ সালে প্রযুক্তির মাধ্যমে মানুষের জন্য আরও সহজলভ্য পরিবহনসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশে কার্যক্রম শুরু করে উবার। এরপর ধীরে ধীরে দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম সম্প্রসারণ করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে যাত্রীদের বিভিন্ন পরিবহনসেবার সঙ্গে যুক্ত করার পাশাপাশি চালক অংশীদারদের আয়ের সুযোগ তৈরির কথা জানিয়েছে উবার।

বাংলাদেশের বাজারে বিনিয়োগ অব্যাহত রাখা, ব্যবসা সম্প্রসারণের নতুন সুযোগ খোজা এবং দেশের পরিবহন ব্যবস্থায় নিজেদের কার্যক্রম আরও জোরদার করার সময়ে জামশেদ হাসানকে কান্ট্রি হেড হিসেবে নিয়োগ দিল উবার।

আরও

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

করপোরেট

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

মর্যাদাপূর্ণ স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর ত্রয়োদশ সংস্করণের জন্য আবেদন আহ্বান করেছে ব্রিটিশ কাউন্সিল। যুক্...

২০২৬-০৯-১০ ১৮:০১

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে  ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু

করপোরেট

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু

আগামী ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ ও সুন্দর জীবনধারাকে উৎসাহিত করতে রা...

২০২৬-০৯-১০ ১৭:৪৫

রাইডারদের বিনামূল্যে সার্বক্ষণিক দুর্ঘটনা বিমা দিচ্ছে ফুডপ্যান্ডা

করপোরেট

সপ্তাহে অন্তত এক ডেলিভারি করলেই পুরো সপ্তাহজুড়ে মিলবে বিমা সুবিধা রাইডারদের বিনামূল্যে সার্বক্ষণিক দুর্ঘটনা বিমা দিচ্ছে ফুডপ্যান্ডা

রাইডারদের নিরাপত্তা নিশ্চিতে বিনামূল্যে সার্বক্ষণিক দুর্ঘটনা বিমা সুবিধা চালু করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রো...

২০২৬-০৯-০৮ ১৭:৪৪

‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে নতুন ফিচার চালু করল মেটলাইফ

করপোরেট

‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে নতুন ফিচার চালু করল মেটলাইফ

মেটলাইফ বাংলাদেশের ‘ওয়ান বাই মেটলাইফ’ মোবাইল অ্যাপে ‘৩৬০ হেলথ স্কোর’ নামের নতুন এক ফিচারের উদ্বোধন করেছেন বাংলাদেশে নিয...

২০২৬-০৯-০৮ ১৬:২২

উবারের নতুন সেবা ‘উবার পার্সেল’ চালু

করপোরেট

প্রয়োজনীয় কাগজপত্র, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পার্সেল পাঠানো যাবে অ্যাপের মাধ্যমে উবারের নতুন সেবা ‘উবার পার্সেল’ চালু

দৈনন্দিন জীবনে পার্সেল আদান-প্রদান আরও সহজ করতে নতুন ডেলিভারি সেবা ‘উবার পার্সেল’ চালু করেছে রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবা...

২০২৬-০৯-০৮ ১৬:১৮

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘এলফ ডিলার মিট’ সেরা ডিলার ও বিক্রয়কর্মীদের পুরস্কার

করপোরেট

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘এলফ ডিলার মিট’ সেরা ডিলার ও বিক্রয়কর্মীদের পুরস্কার

রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এলফ লুব্রিক্যান্টসের বার্ষিক ডিলার সম্মেলন ‘এলফ ডিলার মিট ২০২৬’। বাংলাদেশে এল...

২০২৬-০৯-০৮ ১৫:৪৮