রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

মাঠে ব্রাজিল তারকার জোড়া গোল, গ্যালারিতে কাঁদলেন মা

মাঠে ব্রাজিল তারকার জোড়া গোল, গ্যালারিতে কাঁদলেন মা

মাঠে তখন বিশ্বজয়ের মিশন নিয়ে খেলছে সেলেসাওরা। হাইতির রক্ষণভাগ চূর্ণ করে ব্রাজিলের ৯ নম্বর জার্সিধারী স্ট্রাইকার মাতিউস কুনহা যখন নিজের দ্বিতীয় গোলটি করলেন, তখন ফিলাডেলফিয়া স্টেডিয়ামের ভিআইপি গ্যালারি স্তব্ধ হয়ে গেল এক মায়ের কান্নায়। তিনি লুজিয়ানা কুনহা, ম্যাথিউস কুনহার মা।

ছেলের জোড়া গোল দেখে গ্যালারিতেই আনন্দে আর গর্বে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। ব্রাজিলের ৩-০ গোলের বড় জয়কেও ছাপিয়ে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবল ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে কুনহার মায়ের এই চোখের জল।

ম্যাচের ২২ মিনিটে কুনহার প্রথম গোল এবং প্রথমার্ধেই ভিনিসিয়ুস জুনিয়রের দ্বিতীয় গোলের পর ম্যাচ যখন ব্রাজিলের পকেটে, ঠিক তখনই দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তিন নম্বর গোলটি করেন কুনহা। গ্যালারিতে বসে ছেলের এই রাজকীয় বিশ্বকাপ পারফর্ম্যান্স দেখার পর লুজিয়ানা কুনহা পরিবারের বাকি সদস্যদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।

ম্যাচ শেষে ছেলের সঙ্গে ছবি পোস্ট করে লুজিয়ানা লিখেছেন, ‘জানত যে আমার ওই পেট একদিন আমাকে এত শত পূর্ণতা, এত এত গৌরব এনে দেবে! তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি।’

কুনহার মায়ের এই সরল আর গভীর আকুতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

২০২২ সালে কাতার বিশ্বকাপের দল থেকে শেষ মুহূর্তে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়েছিলেন কুনহা। সেই কঠিন সময়ে এই মা-ই ছিলেন ছেলের সবচেয়ে বড় অনুপ্রেরণা। ২০২৪ প্যারিস অলিম্পিকে সোনা জেতার পর বিশ্বকাপে কোচ কার্লো আনচেলত্তির আস্থার প্রতিদান দিয়ে ব্রাজিলকে জেতালেন এই ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।

আরও

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব...

২০২৬-০৮-১৪ ০৯:২০

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

খেলাধুলা

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখ...

২০২৬-০৮-১৩ ১১:১৫

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০