বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি কোচ যিনি ডাচ জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন। জাভির সঙ্গে অবশ্য নেদারল্যান্ডসের তিক্ত স্মৃতি আছে, ২০১০ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপাস্বপ্ন ভঙ্গের অন্যতম কারিগরও সাবেক এই মিডফিল্ডার।

২০২৪ সালের মে মাসে বার্সেলোনা কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করার পর আর কোনো দলের ডাগআউটে দেখা যায়নি ৪৬ বছর বয়সী সাবেক এই স্প্যানিশ তারকাকে। বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে শেষ ৩২ থেকে ডাচদের বিদায়ের পর দায়িত্ব ছাড়েন রোনাল্ড ক্যোমান। এরপর আবারও লুই ফন গালকে ফেরানো হতে পারে গুঞ্জন থাকলেও, জাভিকেই বেছে নিলো নেদারল্যান্ডস।

বার্সেলোনা একাডেমিতে ইয়োহান ক্রুইফ এবং রাইন মিচেলসের দর্শনে প্রভাবিত হয়ে উঠে আসায় ‘ডাচ ফুটবলের সঙ্গে বিশেষ সংযোগ’ থাকার কথা জানালেন জাভি। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ডাচদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে জাভি বলেন, ‘আমাকে ডাচ ফুটবলেরই এক সন্তান বলা যেতে পারে। খেলোয়াড় ও কোচ হিসেবে আমাকে গড়ে তোলার ক্ষেত্রে অন্যান্য মহান কোচ, বিশেষ করে লুই ফন গাল (যার অধীনে বার্সেলোনায় আমার অভিষেক হয়েছিল) এবং ফ্রাঙ্ক রাইকার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’

এর আগে নেদারল্যান্ডসের সর্বশেষ বিদেশি কোচ ছিলেন আর্নস্ট হ্যাপেল (১৯৭৭-৭৮)। ৫০ বছর পর আবারও তেমন নজির গড়লেন জাভি। তিনি জানান, ডাচ ফুটবল সংস্কৃতি তাকে বিশেষভাবে আকৃষ্ট করে। যেখানে বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলা এবং সৃজনশীলতা, আবেগ ও দৃঢ় প্রত্যয়ের প্রতিফলন থাকে। সেসব বৈশিষ্ট্য ধরে রেখেই এগিয়ে যেতে চান জাভি।

নেদারল্যান্ডসের নতুন এই কোচ বলেন, ‘অবশ্যই জয়লাভ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং সবসময় তাই থাকবে। তবে আমি এমনভাবে জিততে পছন্দ করি যাতে সেই বৈশিষ্ট্যগুলোর প্রতিফলন ঘটে এবং যা মানুষ উপভোগ করতে পারে। এখানে সেই সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি এর ওপর ভিত্তি করে সামনে এগিয়ে যাওয়ার মতো একটি শক্ত ভিতও তৈরি হয়ে আছে।’

বার্সেলোনায় ১৭ বছরের অধ্যায় শেষে নিজের পেশাদার ক্যারিয়ারের শেষটা কাতারের ক্লাব আল সাদে করেছিলেন জাভি। এরপর আবার (২০১৯-২১) তাদের হয়েই শুরু করেন কোচিং ক্যারিয়ার। কাকতালীয়ভাবে ক্যোমানের স্থলাভিষিক্ত হয়ে ২০২১ সালের নভেম্বরে বার্সেলোনার কোচ হন জাভি। এবার নেদারল্যান্ডস জাতীয় দলেও তিনি নিজের সাবেক বার্সা সতীর্থের স্থলাভিষিক্ত হলেন। তবে ব্যর্থতার দায়ভার নিয়ে ২০২৪ সালে বার্সেলোনার দায়িত্ব থেকে বরখাস্ত হন জাভি।

আরও

বিয়ের ঠিক আগে সমালোচকদের জবাব দিলেন রোনালদোর হবু স্ত্রী

খেলাধুলা

বিয়ের ঠিক আগে সমালোচকদের জবাব দিলেন রোনালদোর হবু স্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে সমালোচনা নতুন কিছু নয়। কখনো পোশাক, কখনো শারীরিক গড়ন, আবার কখনো ব্যক্তিগত জীবন- বিভিন্ন...

২০২৬-০৮-১১ ২২:২২

বাংলাদেশের বিপক্ষে যে চ্যালেঞ্জ দেখছেন হেড

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে যে চ্যালেঞ্জ দেখছেন হেড

২২ বছর পর ডারউইনে টেস্ট ক্রিকেট ফিরছে। আগামী ১৩ আগস্ট বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট দিয়ে দীর্ঘ অপেক্ষ...

২০২৬-০৮-১০ ২০:২৯

ইনফান্তিনোকে আগাম সমর্থন দেয়নি বাংলাদেশ: বাফুফে সভাপতি

খেলাধুলা

ইনফান্তিনোকে আগাম সমর্থন দেয়নি বাংলাদেশ: বাফুফে সভাপতি

বিশ্বকাপের বেসরকারিকরণ ও ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্প নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে বাংলাদেশ আগাম কোনো...

২০২৬-০৮-০৯ ১৯:৫৩

ক্যারিবীয়দের সরাসরি বিশ্বকাপে খেলা অনিশ্চিত, পথের কাঁটা বাংলাদেশ

খেলাধুলা

ক্যারিবীয়দের সরাসরি বিশ্বকাপে খেলা অনিশ্চিত, পথের কাঁটা বাংলাদেশ

আয়ারল্যান্ড ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজ অনেকটা ভাগ্য নির্ধারণ করে দিলো ওয়েস্ট ইন্ডিজের। সিরিজের একটি ম্যাচ বৃষ্টিতে ভেস...

২০২৬-০৮-০৯ ১৩:৫৩

ইউরোপ-দক্ষিণ আমেরিকার বয়কট সত্ত্বেও শক্ত অবস্থানে ইনফান্তিনো

খেলাধুলা

ইউরোপ-দক্ষিণ আমেরিকার বয়কট সত্ত্বেও শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে চরম উত্তপ্ত বিশ্ব ফুটবল। বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে ইউরোপের ৫৫টি দেশ আর দক্ষিণ আমেরি...

২০২৬-০৮-০৭ ২২:৫২