শনিবার, ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

‘মার্কিন দাদাগিরির কাছে কোনো পরিস্থিতিতেই নতি স্বীকার করবে না ইরান’

‘মার্কিন দাদাগিরির কাছে কোনো পরিস্থিতিতেই নতি স্বীকার করবে না ইরান’

কোনো পরিস্থিতিতেই ‘মার্কিন দাদাগিরি’ বা চাপের কাছে তেহরান নতি স্বীকার করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

তিনি বলেছেন, ইরান এখন শক্তি ও মর্যাদার অবস্থানে থাকায় চলমান যুদ্ধ অবসানের এটাই উপযুক্ত সময়। তবে নতুন করে কোনো হামলা হলে তার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। খবর আল জাজিরার।

শুক্রবার (২১ আগস্ট) ইসলামিক অ্যাসোসিয়েশন অব দ্য ইরানিয়ান মেডিকেল সোসাইটির ৩১তম সাধারণ সভায় দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান এসব কথা বলেন। ইরানের স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) এ তথ্য জানিয়েছে।

পেজেশকিয়ান বলেন, সম্প্রতি আলোচনার মাধ্যমে যে সমঝোতা হয়েছে সেটি ইরানের জন্য একটি বড় অর্জন। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলও সর্বসম্মতভাবে এ সমঝোতা অনুমোদন করেছে।

তিনি বলেন, এই সমঝোতায় এমন একটি ধারাও তারা খুঁজে পাবে না, যা আত্মসমর্পণের ইঙ্গিত দেয়। বরং সব প্রতিশ্রুতিই অন্য পক্ষের।

শান্তির বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরে পেজেশকিয়ান বলেন, তেহরান শান্তি প্রত্যাখ্যান করতে চায় না। তবে সম্ভাব্য প্রতারণা বা ধোঁকার বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, কোনো পরিস্থিতিতেই আমরা মার্কিন দাদাগিরির কাছে নতি স্বীকার করব না। শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের বিরুদ্ধে দাঁড়াব এবং তাদের কঠোর জবাব দেব।

ইরানের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ কোনো না কোনো সময় শেষ করতেই হবে। তাই আজই যুদ্ধ শেষ করা ভালো; যখন আমরা শক্তি ও মর্যাদার অবস্থানে রয়েছি।

তিনি আরও বলেন, বিশ্বও এখন ইরানের বিজয় স্বীকার করছে। যুক্তরাষ্ট্র ইরানের স্কুল, হাসপাতাল ও অবকাঠামোয় হামলা চালিয়ে আন্তর্জাতিক সব নিয়ম লঙ্ঘন করেছে বলেও দাবি করেন তিনি।

এদিকে যুদ্ধ ও নৌ অবরোধের কারণে ইরানে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপ বেড়েছে বলেও স্বীকার করেন পেজেশকিয়ান। যারা সংঘাতের পক্ষে অবস্থান নেন, তাদেরও এর অর্থনৈতিক মূল্য মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমরা যখন যুদ্ধের স্লোগান দিই, তখন এর সঙ্গে আসা কষ্টও আমাদের মেনে নিতে হবে।

সূত্র : আল জাজিরা

আরও

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, স্ত্রী-সন্তান ও শ্বশুরসহ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, স্ত্রী-সন্তান ও শ্বশুরসহ সাংবাদিক নিহত

কলকাতার নিউ মার্কেটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৯), তার স্ত্রী আফসানা শিম্ম...

২০২৬-০৮-১৯ ১৭:৩৪

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই...

২০২৬-০৮-১৯ ০৯:৪২

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে স্বর্ণ খনি ধসে ৩০ খনিশ্রমিক নিহত

আন্তর্জাতিক

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে স্বর্ণ খনি ধসে ৩০ খনিশ্রমিক নিহত

আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের একটি স্বর্ণ খনিতে ধসের ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ৩০ জন খনি শ্রমিক...

২০২৬-০৮-১৯ ০৮:৩৪

অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া

আন্তর্জাতিক

অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া

অভিবাসন ব্যবস্থাপনা ও যোগাযোগ খাতে আইন প্রয়োগ আরও শক্তিশালী করতে চারটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে মালয়েশিয়ার...

২০২৬-০৮-১৮ ২২:৫৮

ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত সাড়ে ৮ লাখ লেবানিজ ঘরে ফিরেছে

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত সাড়ে ৮ লাখ লেবানিজ ঘরে ফিরেছে

ইসরায়েলি বিমান হামলা ও বোমাবর্ষণের কারণে বাস্তুচ্যুত হওয়া ৮ লাখ ৫০ হাজারের বেশি লেবানিজ নিজ নিজ এলাকায় ফিরে গেছে বলে জান...

২০২৬-০৮-১৮ ২২:৪৫

পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন ভারতের দুই চিকিৎসক

আন্তর্জাতিক

পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন ভারতের দুই চিকিৎসক

ভারত ভাগের আগে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর মারাত্মক অসুস্থতার বিষয়টি অত্যন্ত গোপনীয় রাখার স্বীকৃতিস্বর...

২০২৬-০৮-১৮ ২২:১০