বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে স্বর্ণ খনি ধসে ৩০ খনিশ্রমিক নিহত

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে স্বর্ণ খনি ধসে ৩০ খনিশ্রমিক নিহত

আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের একটি স্বর্ণ খনিতে ধসের ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ৩০ জন খনি শ্রমিক। সেই সঙ্গে বেশ কয়েক জন শ্রমিক খনিটিতে আটকা পড়েছেন।

গত কাল মঙ্গলবার স্থানীয় সময় সকালে দেশটির নানা-মাম্বেরে জেলার আব্বা এলাকায় অবস্থিত সেই খনিটিতে ধস নামে বলে জানিয়েছেন ফ্লোরিয়ান গাগুয়েন্ডে নামের এক শ্রমিক। ধসের পর অল্প যে কয়েকজন শ্রমিক সেখান থেকে জীবিত অবস্থায় বের হতে পেরেছেন, ফ্লোরিয়ান তাদের মধ্যে একজন। উদ্ধারাকারী বাহিনীর সদস্যরা খনিটিতে আটকা শ্রমিকদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন, তবে ফ্লোরিয়ান জানিয়েছেন, যে মাত্রার ধস নেমেছে, তাতে আটকা পড়া অধিকাংশ শ্রমিকের জীবিত অবস্থায় ‍উদ্ধারের আশঙ্কা ক্ষীণ। কত জন শ্রমিকের সংখ্যা অবশ্য এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

নানা-মামবেরের ডেপুটি মেয়র সোলেইমানে বি এএফপিকে জানিয়েছেন, উদ্ধারকারী বাহিনীর দিনভর তৎপরতায় খনিটি থেকে ৩০ জন খনি শ্রমিকের মরদেহ এবং বেশ কয়েক জন শ্রমিককে জীবিত ও আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহত শ্রমিকদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

“এটা ছিল একটি ভয়াবহ ঘটনা। আমরা উদ্ধারকারী বাহিনী পাঠানোর পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা চেয়েছিলাম। আমাদের ডাকে সাড়া দিয়ে বহু মানুষ উদ্ধারকাজে আমাদের সহযোগিতা করেছেন।

ঘটনাস্থল থেকে তোলা ভিডিও ফুটেজে বিশৃঙ্খল উদ্ধার প্রচেষ্টা ধরা পড়েছে। একটি ফুটেজে কাদামাখা খনি শ্রমিকদের, যাদের অধিকাংশই তরুণ-তরুণী, খাদ থেকে একটি মৃতদেহ টেনে বের করতে দেখা গেছে।

সরকারি মুখপাত্র এভারিস্ট এনগামানা নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং বলেছেন যে কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের “ত্রাণ ও সহায়তা প্রদানের জন্য আন্তরিকভাবে কাজ করছে।”

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ক্ষুদ্র খনি ধস বিরল কোনো দুর্ঘটনা নয়। দেশটিতে ছোটো আকারের শত শত স্বর্ণের খনি আছে এবং বহু মানুষ সেসব খনিতে শ্রমিক হিসেবে কাজ করেন।

এসব খনিতে নিরাপত্তার ব্যবস্থার কোনো বালাই না থাকায় প্রায়েই ধস বা এ জাতীয় দুর্ঘটনা ঘটে।

সূত্র : এএফপি, এনডিটিভি

আরও

ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক

ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় ফ্লোরেস অঞ্চলে ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ৪৬ মিনিটে আ...

২০২৬-০৮-১৭ ০৯:১৪

‘‎আমি হতভাগা, ছেলের বউয়ের জ্বালায় মরিলাম’

আন্তর্জাতিক

‘‎আমি হতভাগা, ছেলের বউয়ের জ্বালায় মরিলাম’

‎ব্রাহ্মণবাড়িয়ায় পুত্রবধূর সঙ্গে অভিমান করে চিরকুট লিখে কীটনাশক পান করে জসিম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

২০২৬-০৮-১৬ ২৩:৩৩

গাজার শান্তি পরিকল্পনা নিয়ে ট্রাম্পের জামাতার সঙ্গে মিসরের প্রেসিডেন্টের বৈঠক

আন্তর্জাতিক

গাজার শান্তি পরিকল্পনা নিয়ে ট্রাম্পের জামাতার সঙ্গে মিসরের প্রেসিডেন্টের বৈঠক

গাজা ও মধ্যপ্রাচ্যের অন্যান্য আঞ্চলিক সংকট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক...

২০২৬-০৮-১৬ ২৩:২৬

‘পা ভেঙে দেওয়া হবে’, ট্রাম্পকে ইরানের সেনাপ্রধানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক

‘পা ভেঙে দেওয়া হবে’, ট্রাম্পকে ইরানের সেনাপ্রধানের হুঁশিয়ারি

হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল...

২০২৬-০৮-১৬ ২৩:২০

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মালদ্বীপে দোয়া ও সভা

আন্তর্জাতিক

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মালদ্বীপে দোয়া ও সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন...

২০২৬-০৮-১৬ ২৩:২০

ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের চার মূল্যবান চিত্রকর্ম চুরি

আন্তর্জাতিক

ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের চার মূল্যবান চিত্রকর্ম চুরি

ইতালির সিসিলি অঞ্চলের একটি জাদুঘর থেকে রেনেসাঁ যুগের মূল্যবান চারটি চিত্রকর্ম চুরি হয়েছে। শনিবার রাতে মেসিনার আঞ্চলিক আন...

২০২৬-০৮-১৬ ২৩:০২