বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অপরাধ তদন্ত; বাড়তে পারে মামলার পরিধি

মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অপরাধ তদন্ত; বাড়তে পারে মামলার পরিধি

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে দ্বিতীয় একটি অপরাধ তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, এর ফলে মাদুরোর বিরুদ্ধে নতুন করে আরও অভিযোগ আনার পথ প্রশস্ত হতে পারে। মিয়ামিতে মার্কিন অ্যাটর্নির কার্যালয় থেকে গত কয়েক মাস ধরে এই তদন্ত চালানো হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এক সামরিক অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস গ্রেপ্তার হন। বিচার বিভাগের ওই কর্মকর্তা জানান, ৬৩ বছর বয়সী মাদুরো যখন আটক হন, ফ্লোরিডায় তখন থেকেই এই তদন্ত সক্রিয় ছিল। অন্য একটি সূত্র জানিয়েছে, এই তদন্তে মূলত মাদুরোর বিরুদ্ধে অর্থ পাচারের (মানি লন্ডারিং) অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।

মাদুরোর বিরুদ্ধে আগে থেকেই ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদক-সন্ত্রাসবাদ ও মাদক পাচারের ষড়যন্ত্রসহ বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং বর্তমানে ব্রুকলিনের একটি কারাগারে বন্দি থেকে বিচারের অপেক্ষায় আছেন। ২০২০ সালে নিউ ইয়র্ক আদালতে করা সেই মামলাটিকেই মাদুরোকে ক্ষমতাচ্যুত করার সামরিক অভিযানের আইনি ভিত্তি হিসেবে ব্যবহার করেছিল ওয়াশিংটন।

বিশ্লেষকদের মতে, নিউ ইয়র্কের মামলায় কোনো আইনি জটিলতা তৈরি হলে ফ্লোরিডার এই নতুন তদন্ত বিচার বিভাগের জন্য বিকল্প পথ হিসেবে কাজ করবে। গত মার্চ মাসেই ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, মাদুরোকে আরও নতুন নতুন অভিযোগের মুখোমুখি হতে হবে। সোমবারই মিয়ামির ওই অ্যাটর্নি অফিস মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী অ্যালেক্স সাবের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ গঠন করেছে। বুধবার সাবেক কিউবান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ আনার কথা রয়েছে।

নিকোলাস মাদুরোর উত্তরসূরি ও ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সরকার এখন মার্কিন আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে মনে করা হচ্ছে। মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী অ্যালেক্স সাবের গ্রেপ্তার ও প্রত্যর্পণের বিষয়টি তারই ইঙ্গিত দেয়। তবে নতুন এই তদন্তের বিষয়ে মাদুরোর আইনজীবী বা মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও

‘বহুমেরু বিশ্ব’ গড়ার ডাক; বেইজিং সম্মেলনে শি-পুতিনের যৌথ ঘোষণা

আন্তর্জাতিক

‘বহুমেরু বিশ্ব’ গড়ার ডাক; বেইজিং সম্মেলনে শি-পুতিনের যৌথ ঘোষণা

বেইজিং সম্মেলনের পর ‘বহুমেরু বিশ্বব্যবস্থা’ গড়ে তোলার অঙ্গীকার করে যৌথ ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন...

২০২৬-০৫-২০ ২১:০৫

তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

আন্তর্জাতিক

তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের সঙ্গে কথা বলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সাংবাদিকদের...

২০২৬-০৫-২০ ২০:৫৩

ইস্তাম্বুলের কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

আন্তর্জাতিক

ইস্তাম্বুলের কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

ইরানের সঙ্গে যুদ্ধের সময় আক্রান্ত হওয়ার জেরে ইস্তাম্বুলে অবস্থিত নিজেদের কনস্যুলেট বন্ধ করে দেওয়ার বিষয়ে চিন্তা-ভাবনা কর...

২০২৬-০৫-২০ ২০:৫১

ইরানে টানা ৮২ দিন ইন্টারনেট বন্ধ; বিপর্যস্ত জনজীবন

আন্তর্জাতিক

ইরানে টানা ৮২ দিন ইন্টারনেট বন্ধ; বিপর্যস্ত জনজীবন

ইরানে দেশজুড়ে চলা ইন্টারনেট ব্ল্যাকআউট বা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার ঘটনা আজ ৮২তম দিনে গড়ালো। ইন্টারনেট পর্যবেক্ষণক...

২০২৬-০৫-২০ ২০:২৮

বিশ্বের উষ্ণতম ১০০টি শহরের সবগুলোই ভারতে!

আন্তর্জাতিক

বিশ্বের উষ্ণতম ১০০টি শহরের সবগুলোই ভারতে!

তীব্রতাপে পুড়ছে ভারত! বিশ্বের সবচেয়ে উষ্ণ ১০০টি শহরের তালিকায় শুধুই ভারতের শহরগুলোর নাম উঠে এসেছে। এমন পরিসংখ্যান জানান...

২০২৬-০৫-২০ ২০:২১