মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে সমাজ, শুধু প্রশাসনের ওপর দায় চাপালে হবে না: নিপুন রায় চৌধুরী

মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে সমাজ, শুধু প্রশাসনের ওপর দায় চাপালে হবে না: নিপুন রায় চৌধুরী

মাদকের ভয়াবহ ছোবল থেকে পরিবার, সমাজ তথা দেশকে রক্ষা করতে যেকোনো মূল্যে কঠোর অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নড়াইল-২ আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। তিনি বলেছেন, মাদক নির্মূলে শুধু প্রশাসনের ওপর দায় চাপালে চলবে না; সমাজ থেকে মাদক দূর করতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

আজ রোববার (১৯ জুলাই) নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। নড়াইল-২ আসনের দায়িত্ব নেওয়ার পর জেলাটিতে এটিই তাঁর প্রথম সরকারি সফর।
সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী বলেন, মাদকমুক্ত সুন্দর সমাজ বিনির্মাণের দায়িত্ব আমাদের সবার। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবেই দেশকে এই অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব।

সভায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি চলমান খাল খনন কর্মসূচিসহ সব জনকল্যাণমুখী প্রকল্প সফল করতে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের আরও বেশি দায়িত্বশীল ও তৎপর হওয়ার নির্দেশনা দেন।

একই সভায় উপস্থিত থেকে নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমও জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা ঘোষণা করে তিনি বলেন, যুবসমাজকে বাঁচাতে মাদকের উৎসগুলো বন্ধ করতে হবে।
ছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের সুফল ও গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার আহ্বান জানান বিশ্বাস জাহাঙ্গীর আলম। এর আগে দুই সংসদ সদস্য স্থানীয় লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আব্দুল ছালামের সভাপতিত্বে এই সমন্বয় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও

উত্তরাঞ্চলে ১৫ দিনের মধ্যে হালকা শীতের আভাস

সারা দেশ

উত্তরাঞ্চলে ১৫ দিনের মধ্যে হালকা শীতের আভাস

শরতের শুরুতেই ভোরের ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে পঞ্চগড়, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ জনপদ। কুয়াশার কারণে সড়কে হেডলাইট...

২০২৬-০৯-০৮ ১৮:০১

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সারা দেশ

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোছাদ্দিকুল আলমের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ তুলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে আ...

২০২৬-০৯-০৮ ১৭:৫১

ফরিদপুরে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় ও কলেজ সরকারি করার উদ্যোগ

সারা দেশ

ফরিদপুরে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় ও কলেজ সরকারি করার উদ্যোগ

ফরিদপুরকে একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অনন্য অবদান রেখে চলেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধু...

২০২৬-০৯-০৮ ১৭:৫০

ভারতে পালানোর সময় আখাউড়ায় দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সারা দেশ

ভারতে পালানোর সময় আখাউড়ায় দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতে পালিয়ে যাওয়ার সময় আশুলিয়া থানার দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করে...

২০২৬-০৯-০৮ ১৭:২০

কুড়িগ্রামে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ

সারা দেশ

কুড়িগ্রামে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নে ৪৫০জন কিশোরী ও গর্ভবতী নারীদের ডিগনিটি কিট ও ওয়াটার জার বিতরণ ক...

২০২৬-০৯-০৮ ১৭:১৮