সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মাচায় পটল চাষ করে স্বাবলম্বী কৃষক ছাত্তার

মাচায় পটল চাষ করে স্বাবলম্বী কৃষক ছাত্তার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া এলাকার কৃষক আব্দুর ছাত্তার মাচায় উন্নত জাতের দেশি পটল চাষ করে স্বাবলম্বী হয়েছেন।

তিনি কয়েক বছর ধরে দেশি জাতের পটল চাষ করে অধিক লাভবান হওয়ায় কৃষক ছাত্তারের মুখে হাসি ঝরছে। দেশি পটল চাষ করে যথেষ্ট সাড়া ফেলেছেন এই কৃষি উদ্যোক্তা। তার সফলতা দেখে উৎসাহিত হচ্ছেন ওই এলাকার অনেক কৃষক।

পটল চাষি আব্দুর ছাত্তার বলেন, ২০ শতাংশ জমিতে পটল চাষে শ্রেণিভেদে ২০-২৫ হাজার টাকা খরচ হয়েছে তাঁর। এ পর্যন্ত তিনি ৮০ হাজার টাকার পটল বিক্রি করেছেন। তাঁর খেত থেকে সপ্তাহে প্রায় ৪-৫ মণ পটল তোলা হয়। পাইকারি ব্যবসায়ীরা মাঠ থেকেই পটল নিয়ে যান। উপজেলা কৃষি অফিস থেকে পটল চাষের ওপর প্রশিক্ষণ, সার, ফেরোমান ফাঁদ ও আর্থিক সহায়তা পেয়েছেন বলে জানান তিনি।

তিনি জানান, তাঁর খেত থেকে পটল উত্তোলন করা যাবে পুরো মাসজুড়েই। অন্যান্য ফসল থেকে পটলে বেশি লাভ হওয়ায় ভবিষ্যতে আরও বেশি জমিতে পটলের আবাদ করবেন।

কালীগঞ্জ কৃষি অফিসার তুষার কান্তি বলেন, পটলের জমিতে সাধারণত হেলেঞ্চা, দুর্বা, দণ্ডকলস এসব আগাছার উপদ্রব দেখা যায়। এসব আগাছা জমি থেকে খাদ্যগ্রহণ করে পটল গাছকে দুর্বল করে দেয়। ফলে পটলের ফলন কমে যায়। তাই পটলের জমি সব সময় আগাছামুক্ত রাখার পরামর্শ দেন তিনি।

তুষার কান্তি আরও বলেন, আধুনিক কৃষি পদ্ধতি প্রয়োগ করে কৃষক আব্দুর ছাত্তারের দেশি উন্নত জাতের পটল চাষ করে স্বাবলম্বী হয়েছেন।

লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোঃ মতিউল আলম বলেন, পটল জনপ্রিয় সবজি। সারা বছর ধরেই কম-বেশি পাওয়া যায়। এ জেলায় পটল চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। পটল চাষের ওপর কৃষকদের প্রশিক্ষণ, সার, ফরোমন ফাঁদ ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২