সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

লেভারকুসেনকে হারিয়ে ফাইনালে বায়ার্ন মিউনিখ

লেভারকুসেনকে হারিয়ে ফাইনালে বায়ার্ন মিউনিখ

জার্মান কাপের সেমিফাইনালে বায়ার লেভারকুসেনকে ২-০ গোল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখ। দলের জয়ে একটি করে গোল করেন হ্যারি কেন ও লুইস দিয়াজ। দ্বিতীয় সেমিফাইনালে স্টুটগার্ট ও ফ্রেইবার্গ মধ্যকার ম্যাচে জয়ী দলের বিপক্ষে শিরোপার নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বায়ার্ন।

ম্যাচের শুরু থেকেই লেভারকুসেনের রক্ষণভাগে চাপ সৃষ্টি করতে থাকে বায়ার্ন মিউনিখ। তবে লেভারকুসেনের গোলরক্ষক মার্ক ফ্লেকেন গোলবারে ছিলেন দুর্দান্ত। প্রতিপক্ষের আক্রমণভাগের ফুটবলারদের নেওয়া একের পর এক শট রুখে দিতে থাকেন তিনি। তবে মুহুর্মুহু আক্রমণে তার পক্ষে গোলবার অক্ষত রাখা সম্ভব হয়নি।

ম্যাচের ২২তম মিনিটে বায়ার্নের প্রথম গোলটি আসে হ্যারি কেনের পা থেকে। লুইস দিয়াজের সাথে চমৎকার ওয়ান-টু-ওয়ান পাসিং থেকে ডি-বক্সের ভেতর বল পেয়ে নিঁখুত শটে লক্ষ্যভেদ করেন ইংলিশ এই অধিনায়ক।

ম্যাচ জুড়ে ফ্লেকেন মোট ৮টি নিশ্চিত গোল সেভ করেন, যার মধ্যে ৬টিই ছিল ডি-বক্সের ভেতর থেকে নেওয়া বায়ার্নের জোরালো শট। তার এই বীরত্বে ব্যবধান আর বাড়াতে পারছিল না বায়ার্ন। অন্যদিকে লেভারকুসেনও হাল ছাড়েনি। দ্বিতীয়ার্ধে নাথান টেল্লার একটি বুলেট গতির শট ম্যানুয়েল নয়্যার অবিশ্বাস্য ক্ষিপ্রতায় রুখে না দিলে সমতায় ফিরতে পারত স্বাগতিকরা। নয়্যার পুরো ম্যাচে একটি মাত্র সেভ করলেও সেটিই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।

ম্যাচ যখন ১-০ ব্যবধানে শেষের পথে, ঠিক তখনই ইনজুরি টাইমে কাউন্টার অ্যাটাক থেকে লেভারকুসেনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয় বায়ার্ন। সেন্টার ব্যাক কিম মিন-জের বাড়ানো চোখধাঁধানো এক থ্রু পাস খুঁজে নেয় লিয়ন গোরেৎজকাকে। গোরেৎজকা নিজে শট না নিয়ে বক্সের ভেতর থাকা লুইস দিয়াজকে পাস দেন এবং কলম্বিয়ান এই ফরোয়ার্ড ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে ২-০ ব্যবধান নিশ্চিত করেন। এই গোলের সাথেই বার্লিনের টিকিট নিশ্চিত হয়ে যায় বায়ার্নের।

২০১৯-২০ মৌসুমের পর বায়ার্নের জন্য এই টুর্নামেন্টের ফাইনাল ছিল অনেকটা স্বপ্নের মতো। টানা কয়েক বছর আগেভাগেই বিদায় নেওয়ার পর এবার ফাইনাল নিশ্চিত হয় বাভারিয়ানদের। আগামী ফাইনালে তারা মুখোমুখি হবে এসসি ফ্রেইবার্গ বনাম ভিএফবি স্টুটগার্ট ম্যাচের বিজয়ীর বিপক্ষে।

আরও

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

খেলাধুলা

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

তৃতীয় দিনের সকালের সেশনে হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম ফিরে গেলেন। তারপরও অনড় অবস্থানে মেহেদী হাসান মিরাজ। এবার তাসকিন আহম...

২০২৬-০৮-১৫ ০৯:৫৫

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

ডারউইন টেস্টে বেশ ব্যাকফুটে অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। সফরকারী বাংলাদেশের বিপক্ষে কোনো সেশনেই তারা সেভাবে নিয়ন্ত্রণটা ন...

২০২৬-০৮-১৫ ০৯:১২

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

খেলাধুলা

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য ভালো খেলছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষেও টিকে আছে তাদের দাপট। মেহেদী হাসান মিরাজ ও তাসক...

২০২৬-০৮-১৫ ০৯:১১

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

খেলাধুলা

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

১২৬তম ওভারে পঞ্চম বলে ফাঁকা মিড অনের দিকে বল মেরেই দৌড়। হয়ে গেল ১২তম টেস্ট ফিফটি। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদ...

২০২৬-০৮-১৫ ০৮:৩৫

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭