শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

লেবাননে হিজবুল্লাহ–সরকার মুখোমুখি বাগযুদ্ধে উত্তেজনা তীব্র

লেবাননে হিজবুল্লাহ–সরকার মুখোমুখি বাগযুদ্ধে উত্তেজনা তীব্র

লেবাননে হিজবুল্লাহ ও সরকারের মধ্যে রাজনৈতিক উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তব্য দিচ্ছে, ফলে দেশটির রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হিজবুল্লাহ বলছে, ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় যাওয়ার সরকারের সিদ্ধান্ত কার্যকর নয় এবং এতে লেবাননের অবস্থান দুর্বল হয়ে পড়বে। সংগঠনটির দাবি, সরকারের হাতে পর্যাপ্ত কূটনৈতিক চাপ প্রয়োগের সক্ষমতা নেই। তারা পরিস্থিতিকে “বিশ্বাসঘাতকতার পর্যায়ে পৌঁছেছে” বলেও মন্তব্য করেছে।

অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট পাল্টা বক্তব্যে হিজবুল্লাহকে দায়ী করে বলেছেন, সংগঠনটি দেশের স্বার্থ নয় বরং একটি বিদেশি শক্তির স্বার্থে লেবাননকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

হিজবুল্লাহর সংসদ সদস্য আলী আম্মার এক সাক্ষাৎকারে সরকারের ইসরায়েলের সঙ্গে আলোচনায় যাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, “দক্ষিণ লেবাননের রক্তের প্রতিশোধ নেওয়া হবে।”

বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি বক্তব্য লেবাননের ভেতরে রাজনৈতিক বিভাজন আরও গভীর করছে এবং ইসরায়েল-লেবানন সীমান্ত পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে।

 

আরও

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতি ড্রোন হামলার দাবি সৌদি জোটের, অস্বীকার হুতিদের

আন্তর্জাতিক

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতি ড্রোন হামলার দাবি সৌদি জোটের, অস্বীকার হুতিদের

সৌদি আরবের মদিনায় মসজিদে নববির একটি বিদ্যুৎ সরবরাহকেন্দ্রে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি কর...

২০২৬-১০-০২ ২০:৪৯

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল

আন্তর্জাতিক

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল

ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন সহিংস বিক্ষোভে রূপ নেওয়ায় শুক্রবার (২ অক্টোবর) প্রায় ৪০০ উচ্চবিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর...

২০২৬-১০-০২ ১৮:৫৯

ইসরায়েলি উড়োজাহাজের অবতরণে অনুমতি বাতিল, দুবাইয়ের বিশেষ ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক

ইসরায়েলি উড়োজাহাজের অবতরণে অনুমতি বাতিল, দুবাইয়ের বিশেষ ফ্লাইট স্থগিত

সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি উড়োজাহাজ সংস্থাগুলোর দুবাইয়ে অবতরণের অনুমতি বাতিল করায় দুবাইয়ে আটকে থাকা ইসরায়েলিদের দেশে ফে...

২০২৬-১০-০২ ১৮:৫৩

চীনের চাপের মধ্যে তাইওয়ানে পৌঁছাল প্রথম দুই এফ-১৬ভি যুদ্ধবিমান

আন্তর্জাতিক

চীনের চাপের মধ্যে তাইওয়ানে পৌঁছাল প্রথম দুই এফ-১৬ভি যুদ্ধবিমান

চীনের সামরিক চাপের মধ্যে প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা ৬৬টি এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমানের প্রথম...

২০২৬-১০-০২ ১৪:৫৭