মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

লাইনের ওপর ভেঙে পড়েছে গাছ, উখিয়া-টেকনাফে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

লাইনের ওপর ভেঙে পড়েছে গাছ, উখিয়া-টেকনাফে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বিজিবি চেকপোস্ট এলাকায় ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের ওপর গাছ পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় উখিয়া ও টেকনাফ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ভারি বৃষ্টির ফলে চেকপোস্ট লাগোয়া সড়কের পাশে অবস্থিত একটি রেইনট্রি গাছ আকস্মিক পড়ে যায়। এ সময় গাছটি বিদ্যুৎ লাইনের ওপর পড়লে সেখানে থাকা চারটি খুঁটির সমন্বয়ে তৈরি বক্স পোল ক্ষতিগ্রস্ত হয়।

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন উখিয়া অফিসের ডিজিএম কায়জার নুর বলেন, ৩৩ কেভি মেইন লাইনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর থেকে উখিয়া-টেকনাফ দুই উপজেলার পাশাপাশি মেরিন ড্রাইভ ও জালিয়াপালং এলাকার বিভিন্ন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত লাইন ও খুঁটি মেরামতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে।

রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আনুমানিক ছয় থেকে সাত ঘণ্টা সময় লাগতে পারে বলে জানান তিনি।

গাছটি সরিয়ে সড়ক ও বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের সদস্যরাও কাজ করছেন।

ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে গাছটি নিরাপদে অপসারণের জন্য ফায়ারসার্ভিস সদস্যরা সহযোগিতা করছেন।

বিদ্যুৎ সেবায় বিঘ্ন ঘটায় উখিয়া-টেকনাফে পল্লীবিদ্যুতের অন্তত তিন লক্ষাধিক গ্রাহক ভোগান্তিতে পড়েছেন।

আরও

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সারা দেশ

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগেই অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়ন...

২০২৬-১০-০৫ ২২:০২

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩