শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

লাইলী খালার হৃদয় বেদনাদায়ক গানের মধ্যে দিয়ে কবি নজরুলের জন্মজয়ন্তী পালন

লাইলী খালার হৃদয় বেদনাদায়ক গানের মধ্যে দিয়ে কবি নজরুলের জন্মজয়ন্তী পালন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে শনিবার (২৪ মে) বিকেলে ফরিদপুর শহরের ময়েজ মঞ্জিলে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে খালি গলায় নজরুলসংগীত পরিবেশন করেন সকলের হৃদয়ে স্থান করে নেয় লায়লা বাউল। ( লাইলী খালা) নামক ফরিদপুর বাসীর পরিচিত মূখ।

শহরের অলিগলি, রেলস্টেশন, বাসস্ট্যান্ড, শ্মশানঘাট কিংবা হাটবাজার-যেখানে মানুষের ভিড়, সেখানেই খালি পায়ে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। কখনো লোকগান, কখনো আবার পুরোনো বাংলা গান গেয়ে নিজের মতো সময় কাটান এই ভবঘুরে নারী। তবে এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন তিনি।

তার গাওয়া ‘নয়নভরা জল গো তোমার’ গানটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুকে। এক রাতের মধ্যেই ভিডিওটি নেটিজেনদের নজরকাড়ে।

জানা গেছে, লায়লা বাউল প্রায় ২০ বছর ধরে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। তার এক মেয়ে ও এক পালক ছেলে রয়েছে। সন্তানরা বড় হয়ে সংসারী হলেও লায়লা আর সংসারে ফেরেননি। শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গান গেয়েই কেটে যাচ্ছে তার জীবন।

কথিত আছে, কোনো ভিসা-পাসপোর্ট ছাড়াই তিনি হেঁটে আজমির শরিফ পর্যন্ত চলে যান। লোকসংগীতের পাশাপাশি দেশি-বিদেশি শিল্পীদের গানও গাইতে পারেন তিনি।

ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক হাসানউজ্জামান বলেন, ‘প্রায় ২০ বছর ধরে তাকে শহরে দেখছি। তিনি খুবই ভালো মনের মানুষ। শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, গান করেন, কিন্তু কারও কোনো ক্ষতি করেন না। অনুষ্ঠানে হঠাৎ করেই তাকে গান গাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তার গান এভাবে ভাইরাল হবে, তা ভাবিনি।’

ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মোফিজ ইমাম মিলন বলেন, ‘অনেক বছর আগে থেকেই লায়লার গান শুনে মুগ্ধ আমি। শিল্পকলা একাডেমিতে গানের চর্চা চলার সময় চুপচাপ বসে থাকতে দেখতাম তাকে। একবার জিজ্ঞেস করেছিলাম, কেন এভাবে ঘুরে বেড়ান? উত্তরে তিনি বলেছিলেন, ‘আমি মানুষ দেখি। দুনিয়াতে কত রকমের মানুষ, কারও সঙ্গে কারও মিল নাই। মানুষ দেখতে আমার ভাল্লাগে।’

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ। তিনি বলেন, ‘নজরুল শুধু বিদ্রোহের কবি নন, তিনি প্রেম ও সাম্যেরও কবি। লায়লার খালি গলায় সুরেলা গান শুনে আমি নিজেও মুগ্ধ হয়েছি

আরও

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

সারা দেশ

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকাবাহী প্রাইভেটকারের পথ আটকে ক্যাশ ম্যানেজারকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা আর...

২০২৬-১০-০৯ ২১:৩০

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

সারা দেশ

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

চলতি বছর পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বছ...

২০২৬-১০-০৯ ২১:১৮

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারা দেশ

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারের লাইসেন্স দেওয়া নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএ...

২০২৬-১০-০৯ ২১:০১

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

সারা দেশ

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে দায়িত্বশ...

২০২৬-১০-০৯ ২০:৪৯

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

সারা দেশ

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে...

২০২৬-১০-০৯ ১৯:১৬

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

সারা দেশ

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

‘ছোট শিশুটি কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিল। গত দুইদিন ধরে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করাইছি। এখানে মানুষ গাদাগাদি করে ভর্ত...

২০২৬-১০-০৯ ১৯:১৪