বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

প্রযুক্তি

ক্যামেরা বাম্প ছাড়াই এলো গুগলের নতুন ফোন পিক্সেল ১০এ

ক্যামেরা বাম্প ছাড়াই এলো গুগলের নতুন ফোন পিক্সেল ১০এ

স্মার্টফোনে বড় ক্যামেরা বাম্প এখন প্রায় স্বাভাবিক বিষয়। তবে সেই ধারা ভেঙে নতুন চমক দেখিয়েছে গুগল। তাদের নতুন ফোন পিক্সেল ১০এ এসেছে একেবারে সমতল ডিজাইনে। কোনো ক্যামেরা বাম্প ছাড়াই।

স্মার্টফোন নির্মাতারা গত কয়েক বছর ধরে ক্যামেরার মান উন্নত করতে গিয়ে ডিভাইসে বড়সড় ক্যামেরা বাম্প যুক্ত করেছে। এতে ছবি ভালো হলেও ব্যবহারকারীর দৈনন্দিন ব্যবহারে কিছু অসুবিধা তৈরি হয়। টেবিলে রাখলে ফোন দুলে ওঠা এমন সমস্যাও দেখা যায়।

এই বাস্তবতা থেকেই ভিন্ন পথে হাঁটল গুগল। তাদের নতুন বাজেট ফোন পিক্সেল ১০এ-তে পুরোপুরি সমতল ব্যাক ডিজাইন রাখা হয়েছে। ফলে ফোনটি যেকোনো সমতল স্থানে স্থিরভাবে রাখা যায়।

ডিজাইনে এই পরিবর্তন চোখে পড়ার মতো হলেও বড় কোনো পরিবর্তন আনেনি গুগল। আগের মডেল পিক্সেল ৯এ-এর সঙ্গে এর মিল বেশির ভাগ ক্ষেত্রেই বজায় রয়েছে।

ফোনটিতে রয়েছে ৬.৩ ইঞ্চির ডিসপ্লে। তবে এবার স্ক্রিন আরও উজ্জ্বল। সর্বোচ্চ ৩ হাজার নিটস ব্রাইটনেস পাওয়া যাবে। এতে বাইরে বা রোদে ব্যবহার সহজ হবে। ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করলেও ডিফল্টভাবে এটি ৬০ হার্টজে সেট করা থাকে।

হার্ডওয়্যার দিক থেকে পিক্সেল ১০এ বেশ শক্তিশালী। এতে ব্যবহৃত হয়েছে গুগলের টেনসর জিফোর চিপ। তবে এটি আগের মডেলেও ছিল। ফলে পারফরম্যান্সে বড় কোনো পরিবর্তন নেই।

এই ফোনে রয়েছে ৫,১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। যা সহজেই সারাদিন ব্যবহার করা যায়। দ্রুত চার্জিং সুবিধাও বাড়ানো হয়েছে। তবে কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতাও আছে। নতুন এআই ফিচারের সবগুলো এতে পাওয়া যাবে না।

বিশেষ করে উন্নত জেমিনি ন্যানো মডেল চালানোর মতো সক্ষমতা এতে নেই। ফলে নোটিফিকেশন সামারি, স্মার্ট সাজেশন বা কল ট্রান্সলেশনের মতো কিছু ফিচার অনুপস্থিত।

ক্যামেরার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন আসেনি। এতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স। সাধারণ ব্যবহারে ছবি ভালো হলেও ওয়াইড লেন্সে ডিটেইল কিছুটা কম পাওয়া যায়।

তবে নতুনভাবে যুক্ত হয়েছে ‘ক্যামেরা কোচ’ নামের একটি এআই ফিচার। এটি ছবি তোলার সময় ফ্রেম ঠিক করতে সহায়তা করে। এছাড়া ‘অটো বেস্ট টেক’ ফিচার একাধিক ছবি মিলিয়ে সেরা ছবিটি তৈরি করতে পারে।

দামের দিক থেকেও ফোনটি প্রতিযোগিতামূলক। ৪৯৯ ডলারে এটি বাজারে এসেছে। এই দামে ব্যাটারি, ডিসপ্লে ও ডিজাইন মিলিয়ে ভালো মানের অভিজ্ঞতা দেবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

আরও

স্মার্টফোনে আসক্তি শিশুর স্মৃতিশক্তি দুর্বল করে

প্রযুক্তি

স্মার্টফোনে আসক্তি শিশুর স্মৃতিশক্তি দুর্বল করে

শিশুর খুব কম বয়সে অতিরিক্ত স্মার্টফোন বা অন্যান্য স্ক্রিনযুক্ত ডিভাইস ব্যবহারের প্রভাব দীর্ঘমেয়াদে পড়তে পারে। নতুন এক গব...

২০২৬-০৮-৩০ ০১:৪৬

যাচাইয়ের চেয়ে এআইয়ের ওপর অন্ধ আস্থা বাড়ছে, সতর্ক করল ক্যাসপারস্কি

প্রযুক্তি

যাচাইয়ের চেয়ে এআইয়ের ওপর অন্ধ আস্থা বাড়ছে, সতর্ক করল ক্যাসপারস্কি

এআই এজেন্টের দ্রুত বিকাশ এবং কাজের গতি ও উৎপাদনশীলতাকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতা নতুন ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরি...

২০২৬-০৮-২৫ ১৭:২৭

ফেসবুকে ‘অরিজিনাল কনটেন্ট’ বলতে কী বোঝায়?

প্রযুক্তি

ফেসবুকে ‘অরিজিনাল কনটেন্ট’ বলতে কী বোঝায়?

ফেসবুকে কনটেন্ট নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। প্ল্যাটফর্মটি এখন অরিজিনাল বা মৌলিক কনটেন্টকে আগের চেয়ে বে...

২০২৬-০৮-২০ ০৮:৩০

এআই নির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তাতেও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির

প্রযুক্তি

এআই নির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তাতেও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও দ্রুতগতির কানেক্টিভিটি ব্যবসার ধরন বদলে দেওয়ার পাশাপাশি সাইবার হামলার কৌশলও দ্রুত পরিবর্তন ক...

২০২৬-০৮-১৬ ১৯:১৫