বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কুড়িয়ে পাওয়া লাখ টাকা মাইকিং করে মালিককে ফেরত দিলেন ব্যবসায়ী

কুড়িয়ে পাওয়া লাখ টাকা মাইকিং করে মালিককে ফেরত দিলেন ব্যবসায়ী

বরগুনায় রাস্তায় কুড়িয়ে পাওয়া এক স্কুল শিক্ষকের ১ লাখ ২৩ হাজার টাকা মাইকিং করে ফেরত দিলেন মো. বশির উদ্দিন নামে স্থানীয় এক ব্যবসায়ী।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে বরগুনা শিল্পকলা একাডেমি সংলগ্ন এলাকায় উপস্থিত হয়ে প্রমাণ সাপেক্ষে প্রকৃত ওই মালিককে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দেন ব্যবসায়ী মো. বশির উদ্দিন।

 

জানা যায়, যাকাতের উদ্দেশ্যে গরু কেনার জন্য রাখা ওই টাকা পথে হারিয়ে ফেলেন স্কুল শিক্ষক মো. খলিলুর রহমান। তিনি বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

 

বুধবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে বরগুনা পৌর শহরের সদর রোড হয়ে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন কাঁচা বাজারের আড়ৎদার মো. বশির উদ্দিন। এ সময় স্টেডিয়াম এলাকায় সড়কের পাশে একটি খাম পড়ে থাকতে দেখেন তিনি। পরে খামটির মধ্যে কিছু আছে ভেবে হাতে তুলে বশির উদ্দিন দেখতে পান ভেতরে অনেকগুলো টাকা। এরপর আশপাশের বিভিন্ন মানুষকে জানালেও ওই টাকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় মাইকিংসহ বিভিন্ন ব্যক্তির ফেসবুকে বিষয়টি জানিয়ে পোস্ট করতে বলেন। পরবর্তীতে মাইকিং শুনে টাকার সঠিক প্রমাণ দিতে পারায় স্কুল শিক্ষক খলিলুর রহমানকে কুড়িয়ে পাওয়া ১ লাখ ২৩ হাজার টাকা ফেরত দেন ব্যবসায়ী বশির উদ্দিন।

 

টাকা ফেরত পেয়ে স্কুল শিক্ষক মো. খলিলুর রহমান  বলেন, গরু কিনে যাকাত দেওয়ার উদ্দেশ্যে টাকাটা নির্ধারণ করে রেখেছিলাম। প্যান্টের পকেটে মোবাইল ফোন এবং অন্য টাকার সঙ্গে আলাদা একটি খামে ওই টাকা ছিল। কিন্তু আমার অজান্তেই পকেট থেকে টাকার খামটি রাস্তায় পড়ে যায়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও টাকা পাইনি। পরবর্তী মাইকিং শুনে যোগাযোগ করলে হারিয়ে যাওয়া টাকা আমি ফেরত পেয়েছি।  

 

টাকা কুড়িয়ে পাওয়া ব্যবসায়ী বশির উদ্দিনের বিষয়ে তিনি বলেন, নগদ টাকা পেয় লোভ সামলানো এটি আসলেই একটি বড় ঈমানের পরিচয়। নিখুঁত ঈমান ও সততা না থাকলে লোভ সামলানো অসম্ভব। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেবেন। তার প্রতি কৃতজ্ঞতা।

 

বশির উদ্দিবলেন, গতকাল রাস্তায় পড়ে থাকা অবস্থায় একটি খামের মধ্যে ১ লাখ ২৩ টাকা পাই। পরে প্রায় দুই ঘণ্টা ধরে খোঁজাখুঁজি করলেও টাকার আসল মালিককে পাইনি। এরপর টাকা পাওয়ার বিষয়টি জানিয়ে মাইকিং করালে প্রকৃত মালিক পাওয়া গেলে সঠিক প্রমাণ সাপেক্ষে টাকাগুলো তাকে ফেরত দিয়েছি।

 

এ সময় উপস্থিত অ্যাডভোকেট ফয়সালবলেন, নিঃসন্দেহে টাকার লোভ ব্যবসায়ী বশিরকে স্পর্শ করতে পারেনি। আর এ কারণেই নিজ উদ্যোগে মাইকিং করে টাকার মালিক খুঁজে বের করে তিনি টাকা ফেরত দিয়েছেন। 

আরও

পার্কিং স্পেসে ব্যবসা প্রতিষ্ঠান : ২২ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করলো ফেনী পৌরসভা

সারা দেশ

পার্কিং স্পেসে ব্যবসা প্রতিষ্ঠান : ২২ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করলো ফেনী পৌরসভা

বহুতল ভবনের পার্কিং স্পেস ভাড়া দিয়ে দোকানপাট বসানোর বিরুদ্ধে কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন ও পৌর প্রশাসন। ইতোমধ্যে প...

২০২৬-০৭-০১ ১৯:৪০

মুন্সীগঞ্জে অপহরণের ৫২ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার

সারা দেশ

মুন্সীগঞ্জে অপহরণের ৫২ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামে অপহরণের প্রায় ৫২ দিন পর আওলাদ হোসেন শেখ (৬৫) নামে এক বৃদ...

২০২৬-০৭-০১ ১৯:২৪

জুলাইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, তিন অঞ্চলে বন্যার শঙ্কা

সারা দেশ

জুলাইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, তিন অঞ্চলে বন্যার শঙ্কা

বিদায়ী জুন মাসে দেশে স্বাভাবিকের চেয়ে প্রায় ৩০ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে চলতি জুলাই মাসে মৌসুমি বায়ুর প্রভাবে ভারী ব...

২০২৬-০৭-০১ ১৭:২৮

৭ বছরের শিশু ধর্ষণ, ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

সারা দেশ

৭ বছরের শিশু ধর্ষণ, ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টার সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে লুৎফর রহমান (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

২০২৬-০৭-০১ ১৫:৩৭

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, এক প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

সারা দেশ

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, এক প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, এক প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জ...

২০২৬-০৭-০১ ১৩:৫৯