বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে মামলার নথি জালিয়াতি ও ভুয়া চার্জশিটের অভিযোগ

কুড়িগ্রামে মামলার নথি জালিয়াতি ও ভুয়া চার্জশিটের অভিযোগ

কুড়িগ্রামের রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলামের বিরুদ্ধে মামলার নথি জালিয়াতি, ভুয়া চার্জশিট দাখিল, জাল স্বাক্ষর ও ১৬১ ধারায় মিথ্যা জবানবন্দি তৈরির অভিযোগ উঠেছে।

একই সঙ্গে আসামিপক্ষকে সুবিধা দিতে অনৈতিক আর্থিক লেনদেনেরও অভিযোগ করেছেন এক সাংবাদিক। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং তাঁর তদন্ত করা আগের মামলাগুলোর নথি পুনঃপর্যালোচনার দাবি জানানো হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে রাজারহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন এসব অভিযোগ করেন সাংবাদিক আরিফুল ইসলাম। তিনি রাজারহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম বলেন, গত ২৭ মার্চ তাঁর ওপর হামলার ঘটনায় একই দিন রাজারহাট থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলাটির নম্বর ১৭ এবং তারিখ ২৭ মার্চ ২০২৬। মামলায় রাজারহাট উপজেলা বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক আনিছুর রহমানের ছেলে সোহেল আনিছ ও তাঁর সহযোগীদের আসামি করা হয়। মামলাটির তদন্তের দায়িত্ব পান এসআই আতিকুল ইসলাম।

আরিফুল ইসলামের অভিযোগ, তদন্ত কর্মকর্তা আসামিপক্ষকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে অনৈতিক আর্থিক লেনদেনের মাধ্যমে তদন্ত প্রক্রিয়ায় অনিয়ম করেছেন। মামলার বাদী এবং এজাহারভুক্ত চারজন প্রধান সাক্ষী, গোলাম রব্বানী, আব্দুল্লাহ আল মামুন, মোস্তাক আহমেদ ও রেজাউল করিমের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ কিংবা তাঁদের জবানবন্দি গ্রহণ না করেই ১৬১ ধারায় ভুয়া জবানবন্দি তৈরি করে আদালতে পাঠানো হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, বাদী ও সাক্ষীদের না জানিয়ে মাত্র ২৫ দিনের মধ্যে মামলাটির একটি দুর্বল চার্জশিট আদালতে দাখিল করা হয়। এর মাধ্যমে আসামিদের সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে তাঁর অভিযোগ।

আরিফুল ইসলাম বলেন, বিষয়টি জানাজানি হওয়ার পর তদন্ত কর্মকর্তা এসআই আতিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কথা বলে কোনো সদুত্তর দেননি। একজন সাংবাদিকের ওপর হামলার মামলার তদন্তে এমন অনিয়মের অভিযোগ পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এসব অভিযোগের বিষয়ে গত ২৩ জুলাই কুড়িগ্রামের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন আরিফুল ইসলাম। পরে পুলিশ সুপারের নির্দেশে এএসপি (সার্কেল) অভিযোগের বিষয়ে মামলার বাদী ও সাক্ষীদের লিখিত বক্তব্য গ্রহণ করেন।

তবে অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত এসআই আতিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন অভিযোগকারী।

সংবাদ সম্মেলন থেকে এসআই আতিকুল ইসলামের দাখিল করা চার্জশিটের বিষয়ে অবিলম্বে নিরপেক্ষভাবে পুনঃতদন্তের নির্দেশ, অভিযোগের সত্যতা যাচাই করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা এবং তাঁর তত্ত্বাবধানে তদন্ত হওয়া পূর্ববর্তী মামলাগুলোর নথি খতিয়ে দেখার দাবি জানানো হয়।

আরও

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

সারা দেশ

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে কেসিসি’র ধারাবাহিক কার্যক্রম অব্যাহত...

২০২৬-০৯-৩০ ১৭:০২

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সারা দেশ

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আফরিন খাতুন(৫) ও মিম আক্তার(৪) নামের দুই শিশুর মৃত্যু...

২০২৬-০৯-৩০ ১৭:০১

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

সারা দেশ

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

চাঁদবিলের তিন ফসলি কৃষিজমিতে বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প স্থাপনের পরিকল্পনা বন্ধের দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও অবস্থান কর...

২০২৬-০৯-৩০ ১৫:৫৭

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

সারা দেশ

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে মানুষের জীবনযাত্রা যেমন সহজ হয়েছে, তেমনি সাইবার অপরাধও দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সামা...

২০২৬-০৯-৩০ ১৫:৫৬

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারা দেশ

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারাদেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি বলে মন্তব্য করেছেন...

২০২৬-০৯-৩০ ১৫:৫৫

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

সারা দেশ

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ঋষিপাড়ার বাসিন্দা সুশীল চন্দ্র ঋষির (৭০) বাসত বাড়িতে হামলা,ডাকাতির চেষ্টা ও চাঁদা দাবী ঘটন...

২০২৬-০৯-৩০ ১৫:৫২