শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কুলাউড়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার ও অস্ত্র উদ্ধার

কুলাউড়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার ও অস্ত্র উদ্ধার

মৌলভীবাজার জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চুরি, ছিনতাই ও ডাকাতি রোধে জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুলাই ২০২৬ খ্রি. তারিখ রাত ১১টা ৩০ মিনিটের দিকে মৌলভীবাজার সদর থানার হাসপাতাল রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা (ডিবি) ও কুলাউড়া থানা পুলিশের একটি চৌকস দল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে আন্তঃজেলা ডা*কাত দলের সদস্য দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়াকে (৪৬) গ্রেপ্তার করা হয়। রাজনগর থানার কদমহাটা গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে এই ব্যক্তির বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির অভিযোগে বিভিন্ন থানায় মোট ১৪টি মামলা রয়েছে।

পরবর্তীতে, ৩ জুলাই ২০২৬ খ্রি. তারিখ দিবাগত রাত ২টা ৩৫ মিনিটের দিকে কুলাউড়া থানা পুলিশের একটি দল উপজেলার ১১নং শরীফপুর ইউনিয়নের মানগাঁও ত্রিমোহনী পয়েন্টে আরেকটি অভিযান চালায়। সেখানে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের আরও চার সদস্যকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মৌলভীবাজার সদর থানার পূর্ব সৈয়ারপুর গ্রামের মোঃ কাউছার মিয়া (৩২), একই থানার বেরিরচক গ্রামের জসিম মিয়া (৩২), কুলাউড়া উপজেলার পশ্চিম বিলের পাড় গ্রামের মোঃ সালাউদ্দিন (২৯) এবং কমলগঞ্জ উপজেলার শমসেরনগর সতিজিরগ্রামের রেজাউল ইসলাম মামুন (২৮)।

অভিযানকালে ডাকাতদের কাছ থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১৩-৪৫৯৮) জব্দ করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ডা*কাতির কাজে ব্যবহৃত একটি হলুদ রঙের প্লাস্টিকের বাটসহ কাটার, স্টিলের তৈরি সুইস গিয়ার ছু*রি, রা/মদা এবং একটি লোহার ছোরা উদ্ধার করে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মা/মলা রয়েছে। এর মধ্যে মোঃ কাউছার মিয়ার বিরুদ্ধে ১১টি, জসিম মিয়ার বিরুদ্ধে ১২টি এবং মোঃ সালাউদ্দিনের বিরুদ্ধে ৯টি চুরি, ছি/নতাই ও ডাকাতির মামলা বিচারাধীন।

কুলাউড়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে পুলিশ সুপার, মৌলভীবাজার-এর নির্দেশনায় এই অভিযান অব্যাহত থাকবে।

আরও

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

সারা দেশ

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকাবাহী প্রাইভেটকারের পথ আটকে ক্যাশ ম্যানেজারকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা আর...

২০২৬-১০-০৯ ২১:৩০

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

সারা দেশ

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

চলতি বছর পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বছ...

২০২৬-১০-০৯ ২১:১৮

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারা দেশ

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারের লাইসেন্স দেওয়া নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএ...

২০২৬-১০-০৯ ২১:০১

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

সারা দেশ

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে দায়িত্বশ...

২০২৬-১০-০৯ ২০:৪৯

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

সারা দেশ

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে...

২০২৬-১০-০৯ ১৯:১৬

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

সারা দেশ

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

‘ছোট শিশুটি কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিল। গত দুইদিন ধরে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করাইছি। এখানে মানুষ গাদাগাদি করে ভর্ত...

২০২৬-১০-০৯ ১৯:১৪