বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তার সেবার দাম কমালো গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তার সেবার দাম কমালো গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার বাজারে নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে। ব্যবহারকারী বাড়াতে গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার সাবস্ক্রিপশন সেবার দাম কমিয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে সংরক্ষণের সুবিধা।

গুগল জানিয়েছে, তাদের ‘গুগল এআই প্লাস’ সেবার মাসিক খরচ ৭ দশমিক ৯৯ ডলার থেকে কমিয়ে ৪ দশমিক ৯৯ ডলার করা হয়েছে। পাশাপাশি এই প্যাকেজে থাকা তথ্য সংরক্ষণের সুবিধা ২০০ গিগাবাইট থেকে বাড়িয়ে ৪০০ গিগাবাইট করা হয়েছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার সেবা নিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে এখনো বড় ধরনের মূল্য প্রতিযোগিতা শুরু হয়নি। তবে গুগলের নতুন সিদ্ধান্ত সেই পরিস্থিতি বদলে দিতে পারে।

গুগল এআই প্লাস চলতি বছরের জানুয়ারিতে চালু করা হয়। এটি ছিল যুক্তরাষ্ট্রের বাজারে গুগলের সবচেয়ে কম দামের কৃত্রিম বুদ্ধিমত্তা সাবস্ক্রিপশন সেবা। সাধারণ ব্যবহারকারী ও শিক্ষার্থীদের লক্ষ্য করেই এটি তৈরি করা হয়েছে।

এই সেবায় গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনির সুবিধা, ভিডিও তৈরি, গবেষণায় সহায়তা এবং লেখালেখির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। গুগলের পণ্য বিভাগের কর্মকর্তা বিকাশ কানসাল জানিয়েছেন, নতুন সংরক্ষণ সুবিধা কয়েক দিনের মধ্যে ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে।

বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার সেবাগুলো ধীরে ধীরে সাধারণ পণ্যে পরিণত হচ্ছে। ফলে প্রতিষ্ঠানগুলো এখন শুধু প্রযুক্তির ক্ষমতা নয়, কম দাম এবং সহজ ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারী ধরে রাখার চেষ্টা করছে।

ভেঞ্চার বিনিয়োগ প্রতিষ্ঠান গুডওয়াটার ক্যাপিটালের সহপ্রতিষ্ঠাতা চি-হুয়া চিয়েন বলেন, প্রযুক্তির বড় পরিবর্তনের সময় অবকাঠামোভিত্তিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন মূল্য প্রতিযোগিতা দেখা যায়। তার মতে, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও একই প্রবণতা তৈরি হতে পারে।

তিনি বলেন, ব্যবহারকারীরা সাধারণত কোন প্রযুক্তির পেছনে সেবা চলছে, সেটি নিয়ে খুব বেশি ভাবেন না। তারা চান কম খরচে ভালো সেবা।

এর আগে ভারতসহ কয়েকটি দেশে কম দামের কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা চালু করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। গত বছর ওপেনএআই ভারতে কম দামের চ্যাটজিপিটি সেবা চালু করে। এরপর গুগলও একই ধরনের উদ্যোগ নেয়।

এবার যুক্তরাষ্ট্রের বাজারেও সেই কৌশল নিয়ে আসছে গুগল। কম দাম, বেশি সুবিধা এবং বড় ব্যবহারকারীভিত্তি তৈরির লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

অন্যদিকে, ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো প্রতিষ্ঠানও কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে বড় প্রতিদ্বন্দ্বী। তবে গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের মূল্য কমানোর সিদ্ধান্ত ভবিষ্যতে পুরো খাতের ব্যবসায়িক কৌশলে প্রভাব ফেলতে পারে।

আরও

স্মার্টফোনে আসক্তি শিশুর স্মৃতিশক্তি দুর্বল করে

প্রযুক্তি

স্মার্টফোনে আসক্তি শিশুর স্মৃতিশক্তি দুর্বল করে

শিশুর খুব কম বয়সে অতিরিক্ত স্মার্টফোন বা অন্যান্য স্ক্রিনযুক্ত ডিভাইস ব্যবহারের প্রভাব দীর্ঘমেয়াদে পড়তে পারে। নতুন এক গব...

২০২৬-০৮-৩০ ০১:৪৬

যাচাইয়ের চেয়ে এআইয়ের ওপর অন্ধ আস্থা বাড়ছে, সতর্ক করল ক্যাসপারস্কি

প্রযুক্তি

যাচাইয়ের চেয়ে এআইয়ের ওপর অন্ধ আস্থা বাড়ছে, সতর্ক করল ক্যাসপারস্কি

এআই এজেন্টের দ্রুত বিকাশ এবং কাজের গতি ও উৎপাদনশীলতাকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতা নতুন ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরি...

২০২৬-০৮-২৫ ১৭:২৭

ফেসবুকে ‘অরিজিনাল কনটেন্ট’ বলতে কী বোঝায়?

প্রযুক্তি

ফেসবুকে ‘অরিজিনাল কনটেন্ট’ বলতে কী বোঝায়?

ফেসবুকে কনটেন্ট নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। প্ল্যাটফর্মটি এখন অরিজিনাল বা মৌলিক কনটেন্টকে আগের চেয়ে বে...

২০২৬-০৮-২০ ০৮:৩০

এআই নির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তাতেও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির

প্রযুক্তি

এআই নির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তাতেও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও দ্রুতগতির কানেক্টিভিটি ব্যবসার ধরন বদলে দেওয়ার পাশাপাশি সাইবার হামলার কৌশলও দ্রুত পরিবর্তন ক...

২০২৬-০৮-১৬ ১৯:১৫