বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ক্রিকেট ও ফুটবল রোমাঞ্চে ঠাসা মঙ্গলবার: চোখ থাকবে এশিয়া কাপের সেমিফাইনালেও

ক্রিকেট ও ফুটবল রোমাঞ্চে ঠাসা মঙ্গলবার: চোখ থাকবে এশিয়া কাপের সেমিফাইনালেও

আজ ১৭ মার্চ, মঙ্গলবার ক্রীড়াপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক ব্যস্ত দিন।

সকালে ক্রিকেটের উত্তেজনা দিয়ে দিনের শুরু হবে আর গভীর রাতে ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পর্দা নামবে। ক্রিকেটে আজ নিউজিল্যান্ডের হ্যামিল্টনে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে স্বাগতিক কিউইরা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১৫ মিনিটে। এর আগে সকালে একই দুই দেশের নারী দলও কুড়ি ওভারের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে, যার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৭টা ৪৫ মিনিট। সিরিজে টিকে থাকতে নিউজিল্যান্ডের জন্য আজ ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।

রাতের ফুটবল উত্তেজনায় আজ মূল আকর্ষণ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র ফিরতি লেগের ম্যাচগুলো। রাত ১১টা ৪৫ মিনিটে পর্তুগালের লিসবনে স্পোর্টিং সিপি মোকাবিলা করবে নরওয়েজিয়ান ক্লাব বোডো গ্লিমটকে। তবে ফুটবল ভক্তদের মূল নজর থাকবে রাত ২টার ‘হেভিওয়েট’ ম্যাচগুলোতে। ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে ৩-০ গোলে পিছিয়ে থাকা সিটির জন্য আজ অসাধ্য সাধনের লড়াই। একই সময়ে লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি লড়বে পিএসজির বিপক্ষে এবং আর্সেনাল ঘরের মাঠে মোকাবিলা করবে বায়ার লেভারকুসেনকে। প্রথম লেগে আর্সেনাল ও লেভারকুসেনের ম্যাচটি ১-১ ড্র হওয়ায় আজকের ম্যাচটি দুই দলের জন্যই অলিখিত ফাইনালে পরিণত হয়েছে।

ফুটবল রোমাঞ্চের এই তালিকায় আরও যুক্ত হচ্ছে নারী এশিয়া কাপের সেমিফাইনাল। অস্ট্রেলিয়ার পার্থে আজ বেলা ১১টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চীন ও স্বাগতিক অস্ট্রেলিয়া। সব মিলিয়ে মাঠের লড়াইয়ে আজ ক্রিকেট ও ফুটবলের এক অসাধারণ সংমিশ্রণ দেখতে পাবেন দর্শকরা।

আরও

বিশ্বকাপে পেলের ১২ গোলের রেকর্ড ভাঙলেন কেইন

খেলাধুলা

বিশ্বকাপে পেলের ১২ গোলের রেকর্ড ভাঙলেন কেইন

একসময় মনে হচ্ছিল বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় পড়তে যাচ্ছে ইংল্যান্ড। ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল থ্রি ল...

২০২৬-০৭-০২ ০৯:২২

১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন

খেলাধুলা

১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন

ম্যাচের শুরুতেই ব্রায়ান সিপেঙ্গার গোলে পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। প্রথমার্ধজুড়ে একের পর এক সুযোগ তৈরি করেও সমতায় ফিরতে পার...

২০২৬-০৭-০২ ০৮:২১

কেপ ভার্দের বিপক্ষে জার্সিতে পরিবর্তন আনবে আর্জেন্টিনা

খেলাধুলা

কেপ ভার্দের বিপক্ষে জার্সিতে পরিবর্তন আনবে আর্জেন্টিনা

নকআউটে আর্জেন্টিনার ম্যাচ সামনে রেখে ভক্তদের আগ্রহের কমতি নেই। কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এ জিতলে বিশ্বকাপ মিশনে আরও একধ...

২০২৬-০৭-০১ ১৭:০১

কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা?

খেলাধুলা

কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা?

ফুটবলপ্রেমী বাংলাদেশের মানুষের কাছে ব্রাজিল ও আর্জেন্টিনা শুধু দুটি দেশের নাম নয়, আবেগেরও প্রতীক। বিশ্বকাপ এলেই এই দুই দ...

২০২৬-০৭-০১ ১৫:৫৪

মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর ভবিষ্যদ্বাণী কেপ ভার্দের

খেলাধুলা

মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর ভবিষ্যদ্বাণী কেপ ভার্দের

সাড়ে পাঁচ লাখেরও কম জনসংখ্যার দেশ কেপ ভার্দে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে তাক লাগিয়েছে। বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসেবে এই ম...

২০২৬-০৭-০১ ১২:৫৯