বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কোল্ড স্টোরেজে ৫৭ হাজার বস্তা আলু নষ্ট

কোল্ড স্টোরেজে ৫৭ হাজার বস্তা আলু নষ্ট

শেরপুরের একমাত্র বেসরকারি তাজ কোল্ড স্টোরেজে যান্ত্রিক ত্রুটির কারণে অ্যামোনিয়া গ্যাস লিকেজে প্রায় ৫৭ হাজার বস্তা বীজ ও খাবার আলু পঁচে গেছে। এতে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। একইসাথে আসন্ন আলু চাষের মৌসুমে বীজ সংকটে পড়ার শঙ্কায় কৃষকদের মাথায় হাত পড়েছে।

কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ বলছে, শিগগিরই কৃষকদের নিয়ে বসে ক্ষয়ক্ষতি নিরুপণ করে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এদিকে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, শেরপুর জেলায় গত মৌসুমে ৫ হাজার ৪৫ হেক্টর জমিতে আলু চাষ করেছেন কৃষকরা। এসব জমি থেকে আলু উৎপাদন হয়েছে প্রায় ১ লাখ ৯০০ মেট্রিক টন। মৌসুমের শুরুতে দাম কম থাকায় বেশি লাভের আশায় এবং সামনের মৌসুমে চাষাবাদের জন্য কৃষকরা প্রতি বছরই কোল্ড স্টোরেজে আলু রাখেন। জেলায় সরকারি দুটি আলু বীজ হিমাগারে মাত্র ৩ হাজার মেট্রিক টন বীজ আলু রাখা যায়। এজন্য কৃষকদের ভরসা জেলার বিসিক শিল্পনগরীতে স্থাপিত একমাত্র বেসরকারি তাজ কোল্ড স্টোরেজ। যেটির ধারণ ক্ষমতা প্রায় ১০ হাজার মেট্রিক টন বা ১ লাখ ৭৩ হাজার বস্তা। এই কোল্ড স্টোরেজে বস্তাপ্রতি ৩৬০ টাকায় নভেম্বর মাস পর্যন্ত বীজ ও খাবারের আলু রাখতে পারেন কৃষকরা। শেরপুরের বাইরেও আশপাশের জেলার নিকটবর্তী উপজেলা থেকেও আসে আলু।

গেল মৌসুমে কৃষকরা লাভের আশা নিয়ে আলু রাখলেও গত ১৪ জুলাই কোল্ড স্টোরেজের রেফ্রিজারেশন ইউনিটের পাইপ ফেটে গিয়ে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক হওয়া শুরু করে। প্রথমে কোল্ড স্টোরেজের ফোরম্যান আব্দুল মান্নান ও তার সহকারীরা সেটি ঠিক করার চেষ্টা করলেও ব্যর্থ হওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গ্যাস ছড়িয়ে পড়ে। এতে ওই কোল্ড স্টোরেজের তিনটি চেম্বারের মধ্যে দুই নম্বর চেম্বারে থাকা প্রায় ৫৭ হাজার বস্তা আলু পঁচে নষ্ট হয়ে যায়। যা পরিমাণে প্রায় ৩ হাজার ১শ টনেরও বেশি। ঘটনাটি জানাজানি শুরু হলে রোববার দুপুরে কৃষকরা ছুটে আসেন কোল্ড স্টোরেজে। শুরু করেন বিক্ষোভ। বীজ আলু নষ্ট হয়ে যাওয়ায় তাদের মাথায় হাত পড়েছে। কিভাবে সামনের মৌসুমে আলুর আবাদ করবেন সেই চিন্তায় দিশেহারা তারা।

সদর উপজেলার হেরুয়া গ্রামের কৃষক সুলতান মিয়া বলেন, তিনি আগামী মৌসুমে চাষাবাদের জন্য ৫১ বস্তা বীজ আলু রেখেছিলেন। কিন্তু গ্যাসের কারণে সবগুলো আলু পঁচে গেছে। টাকা দিয়ে কোল্ড স্টোরেজে আলু রেখেও নষ্ট হয়ে যাওয়ায় এখন কিভাবে আলুর চাষ করবেন সেই দুশ্চিন্তায় রয়েছেন। তার মতোই পার্শ্ববর্তী লতারিয়া গ্রামের কৃষক দেলোয়ার হোসেন, আব্দুস সালাম, আনোয়ার হোসেনসহ অনেক কৃষকেরই একই অবস্থা। এদিকে বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন আলু ব্যবসায়ীরাও।

স্থানীয় ব্যবসায়ী আব্দুল গণি বলেন, তার ১ হাজার ৬৪০ বস্তা দেশি আলু একেবারে পঁচে নষ্ট হয়ে গেছে। এতে লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুরোপুরি হিসাব করার সাহসও তিনি পাচ্ছেন না।

ক্ষতির বিষয়টি স্বীকার করে কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাবশত পাইপ ফেটে গিয়ে অ্যামোনিয়া গ্যাস লিক হয়ে ৫৭ হাজার বস্তা আলু নষ্ট হয়েছে। এ ঘটনায় আগামী বৃহস্পতিবার কৃষক ও মজুতদারসহ সংশ্লিষ্টদের সাথে বসে আলোচনা করে তাদের সাথে উপযুক্ত একটি সিদ্ধান্তে আসব।

এদিকে নষ্ট আলু বাজারে গিয়ে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরির শঙ্কায় ইতোমধ্যে আলুর নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একইসাথে কোল্ড স্টোরেজের ক্ষতিগ্রস্ত চেম্বার পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক।

ওই সময় তিনি জানান, কোল্ড স্টোরেজের গ্যাস লিকেজের ঘটনাটি জানার পর জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় সরেজমিনে পরিদর্শন করেছি। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আলুর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করবে। ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এবং তদন্ত রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও

পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের

সারা দেশ

পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের

পটুয়াখালীর জনপ্রিয় পর্যটন কেন্দ্র লেবুখালী পায়রা সেতুতে ঘুরতে আসা তরুণ-তরুণীদের ভয়ভীতি দেখিয়ে হেনস্তা ও টাকা আদায়ে...

২০২৬-১০-০১ ১৫:০৮

খুলনায় নিসচার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশ

খুলনায় নিসচার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে আগামী ২২ অক্টোবর দেশব্যাপী পালিত হতে যাচ্ছে 'জাতীয় নিরাপদ সড়ক দ...

২০২৬-১০-০১ ১৫:০৭

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

সারা দেশ

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি মাম...

২০২৬-১০-০১ ১৪:৩২

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

সারা দেশ

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

ফুটপাত দখলমুক্ত করতে যতদিন সফলতা না আসবে, ততদিন অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক...

২০২৬-১০-০১ ১৪:২৩

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

সারা দেশ

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

গত ২০ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাওয়ার কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

২০২৬-১০-০১ ১৪:২১

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সারা দেশ

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে জাতীয় সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

২০২৬-১০-০১ ১৪:১৮