শনিবার, ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

কমল স্বর্ণের দাম, ভরি কত

কমল স্বর্ণের দাম, ভরি কত

দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ১৫৮ কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

 

শুক্রবার (১৩ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

 

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

 

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এতে আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪২ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ২৬ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ১৬ দফা।

আরও

বিনিয়োগকারীদের জন্য দুই বিমা কোম্পানির লভ্যাংশ ঘোষাণা

অর্থনীতি

বিনিয়োগকারীদের জন্য দুই বিমা কোম্পানির লভ্যাংশ ঘোষাণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাধারণ বিমা কোম্পানি নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হি...

২০২৬-০৫-১৩ ১১:২৩

বিদেশগামীদের জন্য বড় স্বস্তি, ভিসা বন্ড পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

বিদেশগামীদের জন্য বড় স্বস্তি, ভিসা বন্ড পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক

বিদেশে ভিসা আবেদন প্রক্রিয়ায় প্রয়োজনীয় ভিসা বন্ড বা ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিটের অর্থ পাঠানোর নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব...

২০২৬-০৫-১১ ১৭:৪২

বাজেট ২০২৬-২৭: করমুক্ত আয়সীমা অপরিবর্তিত থাকতে পারে, বাড়বে করের চাপ

অর্থনীতি

বাজেট ২০২৬-২৭: করমুক্ত আয়সীমা অপরিবর্তিত থাকতে পারে, বাড়বে করের চাপ

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমায় বড় কোনো পরিবর্তন আসছে না বলে আভাস পাওয়া গেছে। তবে করহার ও...

২০২৬-০৫-১১ ১৬:১৪

শেয়ারবাজারের উন্নয়নে গভর্নরের কাছে ডিএসইর একগুচ্ছ প্রস্তাব

অর্থনীতি

শেয়ারবাজারের উন্নয়নে গভর্নরের কাছে ডিএসইর একগুচ্ছ প্রস্তাব

দেশের শেয়ারবাজারে স্বচ্ছতা, সুশাসন, তারল্য ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদে...

২০২৬-০৫-০৯ ১০:০০