শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি :২৫ ভরি স্বর্ণালংকার লুট

কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি :২৫ ভরি স্বর্ণালংকার লুট

পটুয়াখালীর কলাপাড়ায় এক মালয়েশিয়াপ্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় তাঁর ছেলে গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। ‎‎ডাকাতেরা পরিবারের সদস্যদের মারধর ও জিম্মি করে ২৫ ভরি স্বর্ণালংকার, প্রায় দুই লাখ টাকা ও একটি আইফোন নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) ভোররাত ৩টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে।‎‎‎আহতরা হলেন প্রবাসীর ছেলে নাইম (২২), পুত্রবধূ রেজবি (১৮) ও স্ত্রী রুমা বেগম (৪০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।‎‎রুমা বেগমের ভাষ্য, তাঁর স্বামী মালয়েশিয়ায় থাকেন। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটা থেকে ৩টার দিকে পাঁচ থেকে ছয়জনের একটি দল দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। বাইরে আরও কয়েকজন অবস্থান করছিলেন।‎‎‎রুমা বেগম অভিযোগ করেন, ডাকাতেরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে। এ সময় তাঁর পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করা হলে ছেলে নাইম বাধা দেন। তখন ডাকাতেরা নাইমের হাঁটুর ওপর গুলি করে। পরে তাঁর দুই বছরের নাতি তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে স্বর্ণালংকার, টাকা ও আইফোন নিয়ে যায়।‎‎কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।‎‎

আরও

আগামী বছর শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ: দুর্যোগমন্ত্রী

সারা দেশ

আগামী বছর শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ: দুর্যোগমন্ত্রী

আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও দুর্যোগ ব্যবস্থ...

২০২৬-০৮-১৫ ১৮:০৭

ফেনীর দাগনভূঞায় আঞ্জুমানের সহায়তায় নতুন ঘর পেয়ে আপ্লূত পারভীন

সারা দেশ

ফেনীর দাগনভূঞায় আঞ্জুমানের সহায়তায় নতুন ঘর পেয়ে আপ্লূত পারভীন

ফেনীর দাগনভূঞায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘আঞ্জুমান মুফিদুল ইসলাম’-এর ফেনী জেলা শাখার সহায়তায় একটি নতুন ঘর পেয়েছেন পারভীন...

২০২৬-০৮-১৫ ১৮:০৬

সিংড়ায় তানিয়া ফার্মেসিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১২ লাখ টাকার মালামাল

সারা দেশ

সিংড়ায় তানিয়া ফার্মেসিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১২ লাখ টাকার মালামাল

নাটোরের সিংড়ায় মেসার্স তানিয়া পোল্ট্রি ফিড এন্ড চিকস্ ফার্মেসীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফ্রিজে সংরক্ষিত ভ্যা...

২০২৬-০৮-১৫ ১৮:০৫

নারায়ণগঞ্জে সন্ত্রাস বিরোধী অভিযানে গোলাগুলি, তিন পুলিশ সদস্য আহত; অস্ত্রসহ গ্রেপ্তার ২

সারা দেশ

নারায়ণগঞ্জে সন্ত্রাস বিরোধী অভিযানে গোলাগুলি, তিন পুলিশ সদস্য আহত; অস্ত্রসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পু...

২০২৬-০৮-১৫ ১৭:০৭

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ইয়াবা জব্দ

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ইয়াবা জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গঙ্গারহাট সীমান্তের বিদ্যাবাগিশ গ্ৰামে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ৭হাজার পিস ইয়াবা ট্যা...

২০২৬-০৮-১৫ ১৭:০৫