সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় মামলায় সাক্ষ্য প্রদান করায় হত্যার হুমকি, বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ

গাইবান্ধায় মামলায় সাক্ষ্য প্রদান করায় হত্যার হুমকি, বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ

গাইবান্ধা সদর উপজেলার উত্তর হরিণসিংহা গ্রামের মো. তাজুল ইসলাম জমিজমা সংক্রান্ত মামলার সাক্ষ্য প্রদান করায় তাকে হত্যার হুমকি দিয়ে তার বাড়িঘরে পেট্টোল ঢেলে অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে তাজুল ইসলাম বাদি হয়ে সদর থানায় অভিযোগ দায়ের করেন।

শনিবার (১৫ আগস্ট) বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার (ইন্সপেক্টর তদন্তকারী কর্মকর্তা) পিষুষ চন্দ্র সরকার।

অভিযোগে জানা যায়, গাইবান্ধা পৌর এলাকার জোত কালিকা প্রসাদ সুন্দরজাহান মোড়ের মৃত এনামুল হকের ছেলে এজাজুল হক নাহিদ ও পৌর এলাকার দক্ষিণ ধানঘড়া আকন্দপাড়ার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে স্বপন মিয়ার নামে সদর থানায় মাদক, ভাংচুরসহ একাধিক মামলা চলমান রয়েছে। 

আসামি এজাজুল হক নাহিদ ও স্বপন মিয়ার সাথে তাজুল ইসলামের চাচা শ্বশুর রফিকুল ইসলাম মধু ও তার ভাগ্না তবিবুল্লাহ তিহামের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তাজুল ইসলাম তার ভাগ্না তবিবুল্লাহ এক সাথে চলাফেরার কারণে আসামি নাহিদ ও স্বপন মিয়ার বিরুদ্ধে মামলায় সাক্ষ্য প্রদান করলে বৃহস্পতিবার (১৩ আগস্ট) উত্তর হরিণসিংহা মোড়ে গিয়ে তাজুল ইসলামকে খুঁজে না পেয়ে হত্যার হুমকিসহ নানা ভয়ভীতি প্রদর্শন করে। 

পরদিন শুক্রবার ভোর ৪টার দিকে আসামি নাহিদ ও স্বপন তাদের লোকজন পাট খড়ি, জেরিকেন ভর্তি পেট্টোল তাজুলের বাড়িতে নিয়ে গিয়ে টিনের ঘরের বেড়া ও চালে ছিটিয়ে দিয়াশলাই দিয়ে অগ্নিসংযোগ করে। এসময় ঘরে থাকা লোকজন আগুন লেগেছে বুঝতে পেরে ঘর থেকে দ্রুত বের হয়ে জানে রক্ষা পায়।

এব্যাপারে সদর থানার সাব-ইন্সপেক্টর (তদন্তকারি কর্মকর্তা) পিযুষ চন্দ্র সরকার জানান, অগ্নিসংযোগের অভিযোগটি তদন্ত করা হয়েছে।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২