মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কক্সবাজারে ২০ হাজার টাকায় আড়াই মাসের শি~শু কেনার চেষ্টা, পর্যটক দম্পতি পুলিশ হেফাজতে

কক্সবাজারে ২০ হাজার টাকায় আড়াই মাসের শি~শু কেনার চেষ্টা, পর্যটক দম্পতি পুলিশ হেফাজতে

ঈদের ছুটিতে কক্সবাজার বেড়াতে এসে সমুদ্রসৈকত এলাকা থেকে আড়াই মাস বয়সী এক শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে চট্টগ্রামের এক দম্পতিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটকরা হলেন চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার সৌরভ হাসান ও লাইলা বেগম লতা। তারা কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে উঠেছিলেন। সঙ্গে ছিল তাদের ৬ বছরের এক কন্যাশিশু ও।

জানা গেছে শুক্রবার (২৯ মে) দুপুরে তারা একটি আবাসিক হোটেলে রুম বুকিং করেন। পরে সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে পরিচয় হয় বীচ হকার জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী ফাতেমা বেগমের। 

ফাতেমা বেগম অভিযোগ করেন,  তার আড়াই মাস বয়সী সন্তান কান্না করছিল। এসময় লাইলা বেগম শিশুটিকে কোলে নিয়ে আদর করতে থাকেন। এক পর্যায়ে মাসিক ৫ হাজার টাকা খরচের বিনিময়ে শিশুটিকে নিতে চান। এতে রাজী না হলে পরে  বিশ হাজার টাকার প্রস্তাব দেন।  এতেও রাজী না হলে পরে শিশুটিকে কৌশলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি। ফাতেমা আরও জানান, পানি খেতে যাওয়ার সুযোগে শিশুটিকে কোলে নিয়ে ওই দম্পতি দ্রুত সরে পড়েন। পরে শিশুকে নিয়ে তারা হোটেলে ফিরে রুম চেকআউট করতে চাইলে সন্দেহ হয় হোটেল ম্যানেজারের।

হোটেল ম্যানেজার জানতে চান, একদিন থাকার কথা বলে কেন তারা হঠাৎ চলে যাচ্ছেন এবং শিশুটি কার। এসময় দম্পতি শিশুটিকে তাদের বোনের সন্তান বলে দাবি করলে সন্দেহ আরও বাড়ে।পরে জরুরি সেবা ৯৯৯ এ কল করা হলে ট্যুরিস্ট পুলিশের উপ পরিদর্শক সাইমন ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে সদর মডেল থানায় হস্তান্তর করে। 

থানায় নিয়ে আসার পর ওই দম্পতি শিশুটিকে বিশ হাজার টাকার বিনিময়ে নেওয়ার কথা শিকার করেছেন বলে পুলিশ সুত্রে জানা গেছে। পরে তারা ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না বলে মুচলেকা দেন। 

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত)  হিমেল রায় জানান, ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

আরও

জীবননগরে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সারা দেশ

জীবননগরে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বারসহ মো. সেলিম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবির মহেশপ...

২০২৬-১০-১২ ১৪:৫৮

কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মুর্তি চুরি

সারা দেশ

কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মুর্তি চুরি

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়ায় হরিপদ রায়ের পারিবারিক রাধা গোবিন্দ মন্দিরের মুর্তি চুরি...

২০২৬-১০-১২ ১৪:৫৭

চরম দুর্ভোগে স্থানীয়রা, বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ

সারা দেশ

চরম দুর্ভোগে স্থানীয়রা, বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ

বান্দরবান-থানচি সড়কে টানা তিন দিন ধরে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকার পর এবার চাঁদের গাড়ি (জিপ) ও মাহেন্দ্র চলাচলও বন্ধ...

২০২৬-১০-১২ ১৪:১৯

নেত্রকোনা রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন

সারা দেশ

নেত্রকোনা রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ইউনিট কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) মেয়াদের দ্বি-ব...

২০২৬-১০-১২ ১৩:৫০

গাইবান্ধায় বিভিন্ন মাদকদ্রব্যসহ নারী মাদক-কারবারি চামেলী রানী গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় বিভিন্ন মাদকদ্রব্যসহ নারী মাদক-কারবারি চামেলী রানী গ্রেফতার

গাইবান্ধা শহরের সুইপার পট্টিতে অভিযান চালিয়ে ইয়াবা, গাজা ও মদসহ চামেলী রানী (৪২) নামের এক নারী মাদক-কারবারিকে গ্রেফতার...

২০২৬-১০-১২ ১৩:৪০

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

সারা দেশ

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

গাইবান্ধার সাঘাটায় বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে এক গৃহবধু (২১)কে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে ধর্ষণের লোহমর্ষক ঘটনা ঘটেছে। এ সময়...

২০২৬-১০-১২ ১৩:৩৭