বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

কিছুক্ষণ পরই বিশ্বকাপ: জমকালো উদ্বোধনী অনুষ্ঠান-ম্যাচ কখন শুরু, কোথায় দেখবেন?

কিছুক্ষণ পরই বিশ্বকাপ: জমকালো উদ্বোধনী অনুষ্ঠান-ম্যাচ কখন শুরু, কোথায় দেখবেন?

আর কিছুক্ষণ পরই পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে প্রায় দেড় মাসব্যাপী ফুটবল উৎসব। উদ্বোধনের পর মাঠে গড়াবে প্রথম ম্যাচও। বাংলাদেশ সময় কখন শুরু হবে অনুষ্ঠান ও ম্যাচ, কোথায় দেখা যাবে—জেনে নিন এক নজরে।

উদ্বোধনী অনুষ্ঠান কোথায়, কখন?

এবার বিশ্বকাপ আয়োজন করছে তিনটি দেশ- যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। তিন দেশেই আলাদা দিন উদ্বোধনী অনুষ্ঠান হবে। তবে প্রথমই যেহেতু মেক্সিকোতে খেলা শুরু হচ্ছে তাদের উদ্বোধনী অনুষ্ঠানটিই আগে হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচের ভেন্যু: মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়াম।
উদ্বোধনী অনুষ্ঠান শুরু: বাংলাদেশ সময় রাত ১১টায়।
উদ্বোধনী ম্যাচ: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা। শুরু বাংলাদেশ সময় রাত ১টা।

২০১০ বিশ্বকাপের মতো এ ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।


আর কানাডায় উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামীকাল রাতে।  শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। তার আগে ভোর সাড়ে ৫টায় সেখানে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

 

আরও

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

খেলাধুলা

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

জল্পনা শেষে রোববার রাতে একটি পাঁচ তারকা হোটেলে উদ্বোধন হয়েছে ডমেস্টিক থ্রি বা ডি থ্রি নামে নতুন ঘরোয়া টুর্নামেন্টের। অনু...

২০২৬-০৯-২৮ ১৪:০২

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

খেলাধুলা

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা অ...

২০২৬-০৯-২৭ ১০:১১