বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

খেলাপি ঋণের চাপে ব্যাংক খাত, লভ্যাংশে বড় ধস

খেলাপি ঋণের চাপে ব্যাংক খাত, লভ্যাংশে বড় ধস

ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে এবারও কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ২০২৫ অর্থবছরের জন্য অর্ধেকের বেশি ব্যাংক লভ্যাংশ দিতে পারেনি। খেলাপি ঋণ, মূলধন ঘাটতি ও প্রভিশন সংকট—এই তিন কারণেই মূলত পিছিয়ে পড়েছে অধিকাংশ ব্যাংক।

সর্বশেষ তথ্য অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে মাত্র ১৬টি লভ্যাংশ ঘোষণা করতে পেরেছে। আর দেশের মোট ৫২টি ব্যাংকের মধ্যে এই সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ১৭টিতে। অর্থাৎ, বেশিরভাগ ব্যাংকই লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে।

ব্যাংক খাতের দুর্বলতা কাটিয়ে তুলতে গত বছরের ১৩ মার্চ নতুন নীতিমালা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, কোনো ব্যাংকের খেলাপি ঋণ ১০ শতাংশ বা তার বেশি হলে তারা লভ্যাংশ দিতে পারবে না। বর্তমানে ২৯টি ব্যাংকের খেলাপি ঋণ ২৯ শতাংশেরও বেশি, যার মধ্যে ১৭টি পুঁজিবাজারে তালিকাভুক্ত। এছাড়া মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও লভ্যাংশ ঘোষণার সুযোগ নেই।

গভর্নর পরিবর্তনের পর এই কঠোর নীতিতে শিথিলতা আসবে কি না—এ নিয়ে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত আগের অবস্থানেই অটল থাকে কেন্দ্রীয় ব্যাংক।

শুধু দুর্বল ব্যাংক নয়, ভালো অবস্থানে থাকা ব্যাংকগুলোর ক্ষেত্রেও আরোপ করা হয়েছে সীমা। কোনো ব্যাংক পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ বা নিট মুনাফার ৫০ শতাংশের বেশি লভ্যাংশ দিতে পারবে না—এমন বিধিনিষেধ কার্যকর রয়েছে।

তবে সংকটের মধ্যেও কিছু ব্যাংক ভালো করেছে। বেসরকারি খাতের ছয়টি ব্যাংক সর্বোচ্চ ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে—এর মধ্যে রয়েছে ব্র্যাক, সিটি, পূবালী, ডাচ্‌-বাংলা, প্রাইম ও উত্তরা ব্যাংক। এছাড়া যমুনা ব্যাংক ২৯ শতাংশ, ইস্টার্ন ব্যাংক ২৮ শতাংশ, এনসিসি ২৫ শতাংশসহ আরও কয়েকটি ব্যাংক বিভিন্ন হারে লভ্যাংশ দিয়েছে।

অন্যদিকে, ইসলামী ব্যাংক বাংলাদেশসহ একাধিক বেসরকারি ব্যাংক কোনো লভ্যাংশ দিতে পারেনি। আইএফআইসি, ইউসিবি, মার্কেন্টাইল, এবি, আল-আরাফাহ ইসলামীসহ বেশ কিছু ব্যাংক এই তালিকায় রয়েছে। একীভূত হয়ে কার্যত অকার্যকর হয়ে পড়া কয়েকটি ব্যাংকও লভ্যাংশ দিতে পারেনি।

পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়—এমন কিছু ব্যাংকও লভ্যাংশ থেকে বঞ্চিত হয়েছে। পাশাপাশি সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সোনালী, জনতা, অগ্রণী, রূপালীসহ বেশ কয়েকটি ব্যাংক সরকারকে কোনো লভ্যাংশ দিতে পারেনি।

সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, খেলাপি ঋণ ও আর্থিক দুর্বলতার চাপ সামাল দিতে গিয়ে ব্যাংক খাতে লভ্যাংশ বিতরণে বড় ধরনের সংকোচন এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নীতির ফলে স্বল্পমেয়াদে বিনিয়োগকারীরা হতাশ হলেও দীর্ঘমেয়াদে খাতটির স্থিতিশীলতা বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

অর্থনীতি

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) একসঙ্গে চলছে আন্তর্জাতিক বাণিজ্য, চামড়াজাত পণ্য ও গাড়ি কেনাবেচ...

২০২৬-০৯-২৬ ১৬:৩৮

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

অর্থনীতি

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

ক্রেডিট কার্ড গ্রাহকদের বীমা সুরক্ষা সুবিধা অব্যাহত রাখতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টমবারের মতো চুক্তি নবায়ন করেছে এনআ...

২০২৬-০৯-২৬ ১৬:২৫

ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স

অর্থনীতি

ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী, তার দীর্ঘদিনের অবদান ও দূরদর্শী চিন্...

২০২৬-০৯-২৬ ১৪:১৮

৮০০–৯০০ গ্রামের ইলিশের কেজি ১৫০০, কেজির ওপরে ২২০০ টাকা

অর্থনীতি

৮০০–৯০০ গ্রামের ইলিশের কেজি ১৫০০, কেজির ওপরে ২২০০ টাকা

রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে।...

২০২৬-০৯-২৫ ১২:০১

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুন ১৬০ টাকা কেজি!

অর্থনীতি

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুন ১৬০ টাকা কেজি!

একদিকে বৃষ্টি অন্যদিকে পরিবহন খরচ বৃদ্ধির কারণ দেখিয়ে বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। বাজারে সবচেয়ে বেশি দামি সবজির তা...

২০২৬-০৯-২৫ ১১:৫৮

দেশে চার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন

অর্থনীতি

দেশে চার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন

দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত এসব ব্যাংককে লেটার অব ইনটেন...

২০২৬-০৯-২৪ ১৯:০১