সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে গতি আসবে: প্রতিমন্ত্রী

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে গতি আসবে: প্রতিমন্ত্রী

বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, খানজাহান আলী বিমানবন্দর চালু হলে মোংলা বন্দর, সুন্দরবনসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। তিনি বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে বিমানবন্দরটির নির্মাণকাজ পুনরায় শুরু করতে সরকার আন্তরিক।

শনিবার বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাটে প্রস্তাবিত হযরত খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় চীনের একটি বিনিয়োগকারী প্রতিনিধি দলও প্রকল্প এলাকা পরিদর্শন করে।

প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং পর্যটন খাতের উন্নয়নে বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ। চীনা বিনিয়োগকারীরা প্রকল্প এলাকা পরিদর্শন করে এটিকে উপযুক্ত বলে মনে করছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অবহেলিত অঞ্চলের উন্নয়ন হচ্ছে। বিমানবন্দরটি চালু হলে এ অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি আসবে।

ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, রাজনৈতিক কারণে দীর্ঘদিন প্রকল্পটি অবহেলিত ছিল। চীনা বিনিয়োগকারীদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তারা অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তায় আগ্রহ দেখিয়েছেন। আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়ার পর পরিকল্পনা মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। এরপর একনেকের অনুমোদন সাপেক্ষে নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার উদ্যোগে চীনের সরকারি প্রতিষ্ঠান সিএসসির ব্যবস্থাপনা পরিচালক মি. পিটারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রকল্প এলাকা পরিদর্শন করে।

পরিদর্শন শেষে কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা বলেন, মোংলা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম, ইপিজেডের আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং সুন্দরবনকেন্দ্রিক পর্যটনের জন্য একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর এখন সময়ের দাবি। তাঁর মতে, এটি শুধু একটি অবকাঠামো প্রকল্প নয়, দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত সংযোগকেন্দ্র গড়ে তোলার সুযোগ।

পরিদর্শনকালে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, কেডিএর প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম, রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, মোংলা উপজেলা বিএনপির সভাপতি মো. মান্নান হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২