মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক: নাজিমুদ্দিন আলম

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক: নাজিমুদ্দিন আলম

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দিন আলম বলেছেন, নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। গৃহিণী থেকে রাষ্ট্রনায়ক হিসেবে পরিণত হয়ে তিনি নানা অবদানের মাধ্যমে দেশের মানুষকে একত্রিত করতে সক্ষম হয়েছেন। তিনি সবসময় জাতীর হৃদয়ে থাকবেন।

রোববার (১৫ মার্চ) নয়াপল্টনে স্থানীয় একটি রেস্তোরাঁয় দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে নাজিমুদ্দিন আলম প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। তিনি বলেন, গণতন্ত্র, দেশপ্রেম ও মানুষের কল্যাণের প্রশ্নে সবসময় মানুষকে খালেদা জিয়ার সংগ্রামের কথা স্মরণ করতে হবে। তিনি কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের পাশে সর্বদা দাঁড়িয়েছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে লড়াই করেছেন।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, খালেদা জিয়া জাতীয় ঐক্য ও গণতন্ত্রের প্রতীক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি আপসহীন সংগ্রাম করেছেন এবং স্বৈরাচারী সরকারের সামনে কখনো মাথা নত করেননি।

সভাপতির বক্তব্যে মো. জহিরুল ইসলাম কলিম বলেন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে আপোষহীন ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, যুবদলের সাবেক সহ-সভাপতি আলী আকবর চুন্নু, কৃষক দলের সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান সম্রাট, প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফয়েজি ও অন্যান্য নেতারা।

আরও

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

রাজনীতি

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ...

২০২৬-০৯-২৫ ১৫:৩৭

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

রাজনীতি

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাস ও সিএনজি অটোরিক...

২০২৬-০৯-২৪ ২২:২০

‘আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবার ফাঁসি হবে’: রাশেদ খান

রাজনীতি

‘আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবার ফাঁসি হবে’: রাশেদ খান

আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হলে জামায়াতের নেতাদের আবারও ফাঁসির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজন...

২০২৬-০৯-২৪ ১৫:১৪

হোসেন হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ অক্টোবর

রাজনীতি

হোসেন হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ অক্টোবর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

২০২৬-০৯-২৪ ১৫:০৮