বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খাগড়াছড়িতে ১৩ বছরের কিশোরীর বাল্যবিয়ে বন্ধ, বাবাকে জরিমানা

খাগড়াছড়িতে ১৩ বছরের কিশোরীর বাল্যবিয়ে বন্ধ, বাবাকে জরিমানা

খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় কিশোরীর বাবা মো. মহিন উদ্দিন মানিককে (৩৮) ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের থলিপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, থলিপাড়া এলাকায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর বাল্যবিয়ে আয়োজন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়। সেখানে গিয়ে বিয়ের আয়োজনের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিয়ে বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে কিশোরীর জন্মনিবন্ধন সনদ যাচাই করে দেখা যায়, তার জন্মতারিখ ২ জানুয়ারি ২০১৩। সে হিসেবে বর্তমানে তার বয়স ১৩ বছরের একটু বেশি।

পরে বাল্যবিয়ে আয়োজনের অপরাধ স্বীকার করায় কিশোরীর বাবা মো. মহিন উদ্দিন মানিককে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে পাত্র ও উভয় পক্ষের অভিভাবকদের কাছ থেকে ভবিষ্যতে বাল্যবিয়ে না দেওয়ার বিষয়ে মুচলেকা নেওয়া হয়।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী শামীম ঢাকা পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিয়ের আয়োজনের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিয়ে বন্ধ করা হয়েছে এবং মেয়ের বাবাকে আইনের আওতায় এনে জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। বাল্যবিয়ের আয়োজন বা এ ধরনের কোনো খবর পাওয়া গেলে প্রশাসনকে অবহিত করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

প্রসঙ্গত, আইন অনুযায়ী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর। এর আগে বিয়ে দেওয়ার আয়োজন করা হলে তা বাল্যবিবাহ হিসেবে গণ্য হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

আরও

পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের

সারা দেশ

পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের

পটুয়াখালীর জনপ্রিয় পর্যটন কেন্দ্র লেবুখালী পায়রা সেতুতে ঘুরতে আসা তরুণ-তরুণীদের ভয়ভীতি দেখিয়ে হেনস্তা ও টাকা আদায়ে...

২০২৬-১০-০১ ১৫:০৮

খুলনায় নিসচার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশ

খুলনায় নিসচার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে আগামী ২২ অক্টোবর দেশব্যাপী পালিত হতে যাচ্ছে 'জাতীয় নিরাপদ সড়ক দ...

২০২৬-১০-০১ ১৫:০৭

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

সারা দেশ

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি মাম...

২০২৬-১০-০১ ১৪:৩২

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

সারা দেশ

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

ফুটপাত দখলমুক্ত করতে যতদিন সফলতা না আসবে, ততদিন অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক...

২০২৬-১০-০১ ১৪:২৩

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

সারা দেশ

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

গত ২০ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাওয়ার কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

২০২৬-১০-০১ ১৪:২১

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সারা দেশ

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে জাতীয় সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

২০২৬-১০-০১ ১৪:১৮