শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

কী শর্তে দেশে ফিরবেন সাকিব, জানালেন নিজেই

কী শর্তে দেশে ফিরবেন সাকিব, জানালেন নিজেই

নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হলে দুই বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে দেশে ফিরতে চান ক্রিকেটার সাকিব আল হাসান। দেশে ফিরে হত্যা মামলাসহ তার বিরুদ্ধে থাকা সব অভিযোগের বিচার মোকাবিলা করতেও প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, তিনি কোনো অন্যায় করেননি। তাই দেশে ফিরে আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় নিজের অবস্থান প্রমাণ করতে চান।

বর্তমানে শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব। আন্তর্জাতিক ক্রিকেট থেকেও এখনো অবসর নেননি বলে জানিয়েছেন তিনি। দেশে ফিরে একটি বিদায়ী সিরিজ খেলার পাশাপাশি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলার লক্ষ্য রয়েছে তার।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন সাকিব। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। এরপর আর দেশে ফেরেননি।

রয়টার্সকে সাকিব বলেন, সরকার যদি তার নিরাপত্তা নিশ্চিত করে, তাহলে তিনি আনন্দের সঙ্গে দেশে ফিরবেন এবং আদালতের বিচারসহ প্রয়োজনীয় সব প্রক্রিয়ার মুখোমুখি হবেন। তার দাবি, তিনি কোনো অন্যায় করেননি।

দেশে ফেরার বিষয়ে সাকিব বলেন, তিনি যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চান। তবে তা সম্ভব না হলে শেখ হাসিনার সঙ্গেই দেশে ফেরার চেষ্টা করবেন।

সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে অংশ নেন সাকিব। এর পর বাংলাদেশে তার ফাঁকা বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে তিনি বলেন, ওই সংবাদ সম্মেলনে তিনি শুধু শান্তি ও বাংলাদেশের উন্নতির কথা বলেছেন এবং এ নিয়ে তার কোনো অনুশোচনা নেই।

সাকিব জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয়সহ পুলিশের কাছে চিঠি দিয়ে তার ভাষায় ‘বানোয়াট’ মামলাগুলো প্রত্যাহারের আবেদন করেছিলেন। তবে কোনো উত্তর পাননি।

দেশে ফেরার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন সাকিব। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর মুখপাত্রদের মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

আরও

জুলাই তথ্যচিত্রে গোলযোগ, দুঃখ প্রকাশ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের

জাতীয়

জুলাই তথ্যচিত্রে গোলযোগ, দুঃখ প্রকাশ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের

তথ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ উপস্থাপনায় ত্রুটি থাকার অভিযোগ এনে অনুষ্ঠানস্থলে ‘কতিপয় ব্যক্তির’ দ্বারা যে অ...

২০২৬-০৮-০৭ ১২:৩২

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত...

২০২৬-০৮-০৬ ২৩:০১

শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

জাতীয়

শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক আজ কমিটির সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে জা...

২০২৬-০৮-০৬ ২২:৫২

অভিবাসন ব্যবস্থাপনা এখন জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ: প্রতিরক্ষা উপদেষ্টা

জাতীয়

অভিবাসন ব্যবস্থাপনা এখন জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ: প্রতিরক্ষা উপদেষ্টা

পরিবর্তিত বৈশ্বিক ও ভূরাজনৈতিক বাস্তবতায় অভিবাসন ব্যবস্থাপনা কেবল অর্থনীতি বা শ্রমবাজারের বিষয় নয়, বরং এটি জাতীয় নিরাপত্...

২০২৬-০৮-০৬ ২২:২৪

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জাতীয়

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচ...

২০২৬-০৮-০৬ ২২:১৮