শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ঢাবি নিয়ে ‘অবমাননাকর মন্তব্যের’ অভিযোগ, আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

ঢাবি নিয়ে ‘অবমাননাকর মন্তব্যের’ অভিযোগ, আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে অবমাননাকর ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের অভিযোগে এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তার কাছে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়।

শনিবার (৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী তন্ময় কুমার সাহা এ নোটিশ পাঠান। নোটিশে ব্যারিস্টার ফুয়াদের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও অবহিত করা হয়েছে।

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কিছু বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহাসিক ঐতিহ্য, সুনাম ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। এসব বক্তব্যের কারণে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মধ্যে মানসিক কষ্ট ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নোটিশে অভিযোগ করা হয়, ব্যারিস্টার ফুয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত ৫০ থেকে ৭০ বছরের স্নাতকদের জাতীয় পর্যায়ের অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তাদের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও অনুষদ সদস্যদের নিয়েও তিনি বিদ্বেষপূর্ণ, বিভাজনমূলক ও অসম্মানজনক মন্তব্য করেছেন বলে দাবি করা হয়েছে।

এতে আরও বলা হয়, এসব বক্তব্য দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ন করেছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এর সুনাম ক্ষতির মুখে ফেলেছে।

নোটিশে ব্যারিস্টার ফুয়াদকে দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা তহবিলে জমা দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

তবে এ বিষয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও

জুলাই তথ্যচিত্রে গোলযোগ, দুঃখ প্রকাশ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের

জাতীয়

জুলাই তথ্যচিত্রে গোলযোগ, দুঃখ প্রকাশ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের

তথ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ উপস্থাপনায় ত্রুটি থাকার অভিযোগ এনে অনুষ্ঠানস্থলে ‘কতিপয় ব্যক্তির’ দ্বারা যে অ...

২০২৬-০৮-০৭ ১২:৩২

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত...

২০২৬-০৮-০৬ ২৩:০১

শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

জাতীয়

শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক আজ কমিটির সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে জা...

২০২৬-০৮-০৬ ২২:৫২

অভিবাসন ব্যবস্থাপনা এখন জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ: প্রতিরক্ষা উপদেষ্টা

জাতীয়

অভিবাসন ব্যবস্থাপনা এখন জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ: প্রতিরক্ষা উপদেষ্টা

পরিবর্তিত বৈশ্বিক ও ভূরাজনৈতিক বাস্তবতায় অভিবাসন ব্যবস্থাপনা কেবল অর্থনীতি বা শ্রমবাজারের বিষয় নয়, বরং এটি জাতীয় নিরাপত্...

২০২৬-০৮-০৬ ২২:২৪

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জাতীয়

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচ...

২০২৬-০৮-০৬ ২২:১৮