শনিবার, ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

কাতারে হামলা, সবচেয়ে বেশি গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ-ভারত-পাকিস্তান

কাতারে হামলা, সবচেয়ে বেশি গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ-ভারত-পাকিস্তান

কাতারের গুরুত্বপূর্ণ গ্যাস স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর সবচেয়ে বড় ধাক্কা খেতে পারে দক্ষিণ এশিয়ার দেশগুলো; বিশেষ করে- বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। কারণ, এসব দেশ তাদের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের বড় অংশের জন্য কাতারের ওপর নির্ভরশীল ও এই দেশগুলোর মজুতও সীমিত।

১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে দুই দফা আঘাত হানে, যার ফলে উপসাগরীয় এই গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কাতারএনার্জি পরিচালিত রাস লাফানকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এলএনজি কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। এখানে গ্যাস পরিবহন, প্রক্রিয়াজাতকরণ ও বন্দর সুবিধা একত্রে রয়েছে। কাতার বিশ্বব্যাপী মোট এলএনজি সরবরাহের প্রায় ২০ শতাংশ রপ্তানি করে, যা যুক্তরাষ্ট্রের পরই দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক। আবার প্রায় পুরো গ্যাসই এই রাস লাফান থেকে পাঠানো হয়।

মার্চের শুরু থেকেই হরমুজ প্রণালির কার্যত বন্ধ হয়ে যাওয়ায় এলএনজি ও অন্যান্য পণ্যের উৎপাদন স্থগিত রয়েছে। এর সঙ্গে উৎপাদন স্থাপনাগুলোর বড় ধরনের ক্ষয়ক্ষতি যুক্ত হওয়ায় কেন্দ্রটি পুনরায় চালু করতে আরও দীর্ঘ সময় লাগতে পারে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর পাশাপাশি, রাস লাফান এশিয়া, ইউরোপ ও আফ্রিকার আরও অনেক দেশে গ্যাস সরবরাহ করে থাকে। ফলে সরবরাহে এই বিঘ্ন বিশ্বজুড়েই প্রভাব ফেলতে পারে।

এলএনজি ছাড়াও রাস লাফানে ইউরিয়া ও অ্যামোনিয়ার মতো সার উৎপাদন করা হয়, যা কৃষিখাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এখানে সালফার ও হিলিয়াম উৎপাদন হয়। মাইক্রোচিপ তৈরিতে অপরিহার্য এই গ্যাসের বিশ্ব উৎপাদনের প্রায় ২৫ শতাংশই আসে এখান থেকে বলে জানিয়েছে কাতারএনার্জি।

কাতার উপদ্বীপের উত্তর-পূর্ব প্রান্তে, রাজধানী দোহা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। এটি পারস্য উপসাগরের একটি বিশাল গ্যাসক্ষেত্র থেকে গ্যাস প্রক্রিয়াজাত করে, যা কাতার ও ইরানের মধ্যে ভাগাভাগি করা। কাতার এটিকে ‘নর্থ ডোম’ নামে ডাকে, আর ইরান একই ক্ষেত্রকে ‘সাউথ পার্স’ হিসেবে চিহ্নিত করে।

আরও

ইংল্যান্ডে পার্কিং পেমেন্টে বিপ্লব: একটি অ্যাপেই মিলবে দেশজুড়ে সুবিধা

আন্তর্জাতিক

ইংল্যান্ডে পার্কিং পেমেন্টে বিপ্লব: একটি অ্যাপেই মিলবে দেশজুড়ে সুবিধা

ইংল্যান্ডে গাড়ি চালকদের পার্কিং ভোগান্তি নিরসন ও পেমেন্ট প্রক্রিয়া সহজতর করতে চালু করা হয়েছে নেশনওয়াইড ডিজিটাল সিস্টেম '...

২০২৬-০৫-১৫ ২২:১৭

হরমুজ প্রণালীতে অবরুদ্ধ ‘বাংলার জয়যাত্রা’: ৪ মাস ধরে ৩১ নাবিকের চরম উৎকণ্ঠা

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে অবরুদ্ধ ‘বাংলার জয়যাত্রা’: ৪ মাস ধরে ৩১ নাবিকের চরম উৎকণ্ঠা

‎​ইরান ও আমেরিকার মধ্যবর্তী যুদ্ধাবস্থায় বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট ‘হরমুজ প্রণালী’ এখন কার্যত রণক্ষেত্রে প...

২০২৬-০৫-১৫ ২২:১২

মানসিক সমস্যা থাকলেও পাওয়া যাবে পিআইপি ভাতা: বড় ঘোষণা ব্রিটিশ সরকারের

আন্তর্জাতিক

মানসিক সমস্যা থাকলেও পাওয়া যাবে পিআইপি ভাতা: বড় ঘোষণা ব্রিটিশ সরকারের

যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন (DWP) তাদের সাম্প্রতিক নির্দেশনায় জানিয়েছে, এখন থেকে শারীরিক অসুস্থতা...

২০২৬-০৫-১৫ ২২:০৭

যুক্তরাজ্যের পার্লামেন্টে রাজার ভাষণ: ৩৭টি নতুন বিলের ঘোষণা ও রাজনৈতিক অস্থিরতা

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের পার্লামেন্টে রাজার ভাষণ: ৩৭টি নতুন বিলের ঘোষণা ও রাজনৈতিক অস্থিরতা

যুক্তরাজ্যের রাজনীতিতে বর্তমানে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। লেবার দলের অভ্যন্তরীণ কোন্দল ও প্রধানমন্ত্রী স্যার কিয়া...

২০২৬-০৫-১৫ ২২:০২

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায় দিল রাশিয়া

আন্তর্জাতিক

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায় দিল রাশিয়া

হরমুজ প্রণালী সংকটের জন্য ইরান দায়ী নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একই সঙ্গে তিনি ইরানে...

২০২৬-০৫-১৫ ২১:০৮

তাইওয়ান দখলের চেষ্টা চীনের ‘ভয়াবহ ভুল’ হবে: রুবিও

আন্তর্জাতিক

তাইওয়ান দখলের চেষ্টা চীনের ‘ভয়াবহ ভুল’ হবে: রুবিও

তাইওয়ানকে শক্তি প্রয়োগ করে দখলের চেষ্টা করলে তা চীনের জন্য ‘ভয়াবহ ভুল’ হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত...

২০২৬-০৫-১৫ ২০:৪৯