সোমবার, ২০ জুলাই ২০২৬ ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

কানাডায় প্রবেশে নতুন নিয়ম, মানতে হবে যেসব নির্দেশনা

কানাডায় প্রবেশে নতুন নিয়ম, মানতে হবে যেসব নির্দেশনা

ইবোলার সংক্রমণ ঠেকাতে নতুন ভ্রমণ-সংক্রান্ত বিধিনিষেধ ঘোষণা করেছে কানাডা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গত ২১ দিনের মধ্যে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো) সফর করেছেন—এমন কোনো বিদেশি নাগরিককে সাময়িকভাবে কানাডায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

কানাডার জনস্বাস্থ্য সংস্থা (Public Health Agency of Canada) জানিয়েছে, এই ব্যবস্থা সোমবার (২০ জুলাই) রাত ১১টা ৫৯ মিনিট (ইডিটি) থেকে কার্যকর হবে।

কর্তৃপক্ষের ভাষ্য, ইবোলা ভাইরাসের সম্ভাব্য বিস্তার ঠেকানো এবং কানাডার জনস্বাস্থ্য সুরক্ষায় এটি একটি সতর্কতামূলক ও অস্থায়ী পদক্ষেপ। পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে এ সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।

তবে এই নিষেধাজ্ঞা কানাডার নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাদের দেশে ফিরতে দেওয়া হবে, তবে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও জনস্বাস্থ্যবিষয়ক নির্দেশনা অনুসরণ করতে হবে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ভ্রমণ ও বাণিজ্য নিষেধাজ্ঞার বিপক্ষে অবস্থান নিয়েছে। সংস্থাটির মতে, এ ধরনের বিধিনিষেধ রোগ নিয়ন্ত্রণে খুব বেশি কার্যকর নয়; বরং আক্রান্ত দেশগুলোর প্রতি বৈষম্য বাড়াতে পারে এবং রোগ মোকাবিলার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।

ডিআর কঙ্গোতে চলমান ইবোলা প্রাদুর্ভাবকে কেন্দ্র করে সম্প্রতি যুক্তরাষ্ট্রও অনুরূপ ভ্রমণ-সংক্রান্ত বিধিনিষেধ ঘোষণা করেছে।

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

আন্তর্জাতিক

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

আন্তর্জাতিক

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫