সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কালুখালীর ফ্যামিলি কার্ড শুমারিতে ছাত্রলীগও আওয়ামীলীগের কর্মী: জনমনে ক্ষোভ

কালুখালীর ফ্যামিলি কার্ড শুমারিতে ছাত্রলীগও আওয়ামীলীগের কর্মী: জনমনে ক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সামাজিক সুরক্ষা খাতের ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদায়ন নিয়ে স্থানীয় বাসিন্দা ও সাধারণ চাকরিপ্রার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। নিয়ম অনুযায়ী সৎ, দক্ষ ও নিরপেক্ষ জনবল নিয়োগ দেওয়ার কথা থাকলেও চূড়ান্ত তালিকায় রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।

নিয়োগ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেজবাহ উদ্দিনের বিরুদ্ধে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ প্রদানের অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা, যার ফলে পুরো শুমারি কার্যক্রম ও তথ্যের সুরক্ষা ঝুঁকিতে পড়তে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা যায়, তথ্য সংগ্রহকারী হিসেবে ১০০২ নম্বর রোলধারী তানিয়া আক্তার মনোনীত হয়েছেন, যিনি কালুখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর মণ্ডলের বোন। এছাড়া সুপারভাইজার পদের চূড়ান্ত তালিকায় ১৫৫৯ নম্বর রোলে কালিকাপুর গ্রামের স্বপন কুমার বিশ্বাসের ছেলে সুমন কুমার বিশ্বাসের নাম রয়েছে। এলাকা সূত্রে জানা গেছে, পাংশা জর্জ স্কুল, কলেজ ও ফরিদপুর রাজেন্দ্র কলেজে অধ্যয়নকালে সুমন ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। অন্যদিকে, ১৫৫১ নম্বর রোলে স্থান পাওয়া গতমপুর গ্রামের আফজাল মণ্ডলের মেয়ে আফরোজা সুলতানা এবং তার বাবা উভয়েই পূর্বে ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা যায়।

চূড়ান্ত তালিকায় প্রকাশিত ৭০ জন সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীর অধিকাংশই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। তারা জানান, ফ্যামিলি কার্ডে নাগরিকদের ব্যক্তিগত ও স্পর্শকাতর তথ্য সংগ্রহের সুযোগ রয়েছে। ফলে বিতর্কিত ও রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট ব্যক্তিরা এই দায়িত্বে যুক্ত থাকলে তথ্যের সঠিকতা, বস্তুনিষ্ঠতা এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় সচেতন মহল।

স্বচ্ছ ও নিরপেক্ষ যাচাই-বাছাইয়ের তোয়াক্কা না করে যোগ্য আবেদনকারীদের বঞ্চিত করায় পুরো উপজেলা জুড়ে ব্যাপক সমালোচনা ও আলোচনার ঝড় উঠেছে। সরকারি এই গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা কর্মসূচির স্বচ্ছতা বজায় রাখতে এবং তথ্যের নিরপেক্ষতা রক্ষায় বিতর্কিত নিয়োগ তালিকা বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একইসাথে বিষয়টির সুষ্ঠু তদন্তপূর্বক নিরপেক্ষ, মেধাভিত্তিক ও যোগ্য জনবল নিয়োগের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২