শনিবার, ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কালীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ১

কালীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ১

ঝিনাইদহের কালীগঞ্জে গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। গুরুতর আহত অপরজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রাম ও সংলগ্ন ঠিকডাঙ্গা-পিরোজপুর মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাদুরগাছা গ্রামের মৃত ওবায়দুল হকের স্ত্রী নিলুফা ইয়াসমিনের গোয়ালঘরে গভীর রাতে কয়েকজন চোর গরু চুরি করতে যায়। এ সময় চোরেরা বাড়ির গেট ও দরজা-জানালা বন্ধ করে দেয়। পরে গোয়ালঘর থেকে দুটি গরুর মধ্যে একটি নিয়ে তারা পালিয়ে যায়।

বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তারা বাড়ির গেটের তালা ভেঙে পরিবারের সদস্যদের উদ্ধার করেন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা আশপাশের এলাকায় চোরদের সন্ধানে বেরিয়ে পড়েন।

একপর্যায়ে রাত ৩টার দিকে ঠিকডাঙ্গা-পিরোজপুর মাঠে একটি গরুসহ দুই ব্যক্তিকে আটক করেন স্থানীয়রা। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

আরও

পে কমিশনের সুপারিশকৃত ২০ হাজার বহাল রেখেই দ্রুত প্রজ্ঞাপন দাবি

সারা দেশ

পে কমিশনের সুপারিশকৃত ২০ হাজার বহাল রেখেই দ্রুত প্রজ্ঞাপন দাবি

নবম জাতীয় পে স্কেলে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা বহাল রেখে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা...

২০২৬-০৮-২২ ১৪:২৪

লালমনিরহাটে জুয়াড়িদের হামলায় কলেজ শিক্ষকের মৃত্যু

সারা দেশ

লালমনিরহাটে জুয়াড়িদের হামলায় কলেজ শিক্ষকের মৃত্যু

মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় জুয়াড়িদের হামলায় আহত লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ই...

২০২৬-০৮-২১ ২৩:২৩

ভোলার দৌলতখানে কোস্টগার্ডের অভিযানে  বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনসহ আটক-১

সারা দেশ

ভোলার দৌলতখানে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনসহ আটক-১

ভোলার দৌলতখানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামালসহ মোঃ শাহাবুদ্দীন(৩৯) নামে একজনকে আটক করেছে কোস্ট গার...

২০২৬-০৮-২১ ২২:৩৮

ফরিদপুরে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

ফরিদপুরে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

ফরিদপুর সদর উপজেলায় ভেজালবিরোধী ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পরিচালিত মোবাইল কোর্টে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯০ হাজার...

২০২৬-০৮-২১ ২২:৩৪

সিলেটে মাজার ও মসজিদের আধিপত্য নিয়ে দু-পক্ষের সংঘর্ষ : পুলিশসহ আহত অর্ধশত

সারা দেশ

সিলেটে মাজার ও মসজিদের আধিপত্য নিয়ে দু-পক্ষের সংঘর্ষ : পুলিশসহ আহত অর্ধশত

উচ্চ আদালতে মামলা চলাকালীন অবস্থায় সিলেট মহানগরীর মোগলাবাজার থানাধীন সিলাম এলাকার হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) ওয়াকফ এস্ট...

২০২৬-০৮-২১ ২২:৩৩