শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কালীগঞ্জে আধুনিক পৌর মার্কেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে--প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

কালীগঞ্জে আধুনিক পৌর মার্কেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে--প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ঝিনাইদহের কালীগঞ্জে স্থানীয় ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশিত আধুনিক ‘পৌর মার্কেট’ নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার আনন্দঘন পরিবেশে মার্কেটটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খাঁন বলেন, আধুনিক এই পৌর মার্কেট নির্মাণ সম্পন্ন হলে কালীগঞ্জের ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা একই ছাদের নিচে উন্নত ও আধুনিক পরিবেশে কেনাকাটার সুযোগ পাবেন। পাশাপাশি মার্কেটটি এলাকার সার্বিক অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। তিনি প্রকল্পের নির্মাণকাজে গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কবীর হাচান ও স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর হোসেনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

পরে মোনাজাতের মাধ্যমে আধুনিক পৌর মার্কেট নির্মাণ প্রকল্পের সর্বাঙ্গীণ সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও

গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, নারীসহ আটক - ৩

সারা দেশ

গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, নারীসহ আটক - ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে পাচারের সময় প্রায় তিন মন ওজনের এক কোটি ১৯ লক্ষ টাকার দুইটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধা...

২০২৬-০৯-২৫ ২২:৪৫

মেঘনায় ট্রলারডুবি: ৩০ ঘণ্টায়ও নিখোঁজ একই পরিবারের ৪ জন

সারা দেশ

মেঘনায় ট্রলারডুবি: ৩০ ঘণ্টায়ও নিখোঁজ একই পরিবারের ৪ জন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও একই পরিবারের নিখোঁজ চার সদস্যে...

২০২৬-০৯-২৫ ২২:৪২

জীবননগরে অবৈধভাবে মজুদকৃত ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার আটক

সারা দেশ

জীবননগরে অবৈধভাবে মজুদকৃত ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার আটক

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুদ করে রাখা ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সার বিক্রির বৈধ লাইসেন...

২০২৬-০৯-২৫ ২২:৩৫

ইসলামী আন্দোলন ভোলা নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠান

সারা দেশ

ইসলামী আন্দোলন ভোলা নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠান

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ট...

২০২৬-০৯-২৫ ২০:৪৪

বাজারে কোন জিনিসপত্রের দাম বাড়ে নাই: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী

সারা দেশ

বাজারে কোন জিনিসপত্রের দাম বাড়ে নাই: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী

দেশের অর্থনীতি আজকে মজবুত-শক্তিশালী, আমাদের রিজার্ভ সর্ব সময়ের চেয়ে এখন বেশি আছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন...

২০২৬-০৯-২৫ ২০:৪৩