শনিবার, ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

কাবুলে হাসপাতালে হামলার অভিযোগ নাকচ করল পাকিস্তান

কাবুলে হাসপাতালে হামলার অভিযোগ নাকচ করল পাকিস্তান

পাকিস্তান সশস্ত্র বাহিনী কাবুলের একটি হাসপাতালে হামলা চালিয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার। তবে, মঙ্গলবার (১৭ মার্চ) আফগান সরকারের এ অভিযোগ নাকচ করে দিয়ে ইসলামাবাদ জানিয়েছে, তাদের লক্ষ্যবস্তু ছিল হাসপাতালটি থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত ‘ক্যাম্প ফিনিক্স’।

ডনের খবরে বলা হয়, এই অভিযান চলমান ‘অপারেশন গজব লিল-হক’-এর প্রেক্ষাপটে ঘটেছে। গেল ২৬ ফেব্রুয়ারি রাতে আফগান তালেবানের গুলিবর্ষণের পর সেদিন রাত থেকে অপারেশনটি শুরু করেছিল পাকিস্তান। এর আগে সোমবার পাক সরকার জানায়, পাকিস্তানি বাহিনী রাতভর কাবুল ও নানগারহারে আফগান তালেবানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে এক্সে দেয়া পোস্টে একটি ফ্যাক্ট-চেক প্রতিবেদন তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ওমিদ হাসপাতালে নামে যে প্রতিষ্ঠানটিতে হামলার অভিযোগ তুলেছে আফগান তালেবান, সেটি আসলে ক্যাম্প ফিনিক্স থেকে বহু কিলোমিটার দূরে অবস্থিত।

ক্যাম্প ফিনিক্স মূলত সামরিক সন্ত্রাসীদের গোলাবারুদ ও সরঞ্জাম রাখার একটি গুদাম, আর এই স্থাপনাটিকে লক্ষ্য করেই গত রাতে সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু করা হয়। স্যাটেলাইট চিত্র শেয়ার করে মন্ত্রণালয় বলেছে, প্রকৃতপক্ষে যে সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সেটির ছবিও সংযুক্ত করা হয়েছে।

এই অভিযোগগুলো নাকচ করে মন্ত্রণালয়টি এও প্রশ্ন তুলেছে যে, ‘কেন একটি কথিত মাদক পুনর্বাসন কেন্দ্র একটি সামরিক ক্যাম্পে প্রাণঘাতী গোলাবারুদ মজুত করার স্থানের সাথে একই স্থানে অবস্থিত হবে।’

একটি পৃথক পোস্টে মন্ত্রণালয়টি আরও তথ্য প্রশ্ন তুলেছে যে, ‘আফগান তালেবানের অফিশিয়াল হ্যান্ডেল কেন এমন একটি পোস্ট মুছে দিয়েছে, যেখানে দাবি করা হয়েছিল, একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে হামলা হয়েছে। এটি কি একটি কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি ক্লিপ ছিল, যা একাধিকবার তথ্য যাচাইয়ের মুখে টিকতে পারেনি? আফগান তালেবান কি তাদের কারসাজি করা পোস্ট থেকে সরে দাঁড়াচ্ছে?’

অন্য একটি পোস্টে, মন্ত্রণালয় আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের ব্যবহৃত একটি ছবির সত্যতা খণ্ডন করেছে, যেটি তিনি ঘটনাটির প্রমাণ হিসেবে ব্যবহার করেছিলেন। পাক তথ্য মন্ত্রণালয় বলেছে, ‘সাম্প্রতিক একটি ঘটনার প্রমাণ হিসেবে যে ছবিটি উপস্থাপন করা হচ্ছে, সেটি আসলে ২০২৩ সালের মে মাসের এবং এটি মূলত সে সময়ে আফগান তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেয়ার করেছিল, যা বর্তমান অভিযোগের সত্যতাকে প্রশ্নবিদ্ধ করে।’

আরও

ইংল্যান্ডে পার্কিং পেমেন্টে বিপ্লব: একটি অ্যাপেই মিলবে দেশজুড়ে সুবিধা

আন্তর্জাতিক

ইংল্যান্ডে পার্কিং পেমেন্টে বিপ্লব: একটি অ্যাপেই মিলবে দেশজুড়ে সুবিধা

ইংল্যান্ডে গাড়ি চালকদের পার্কিং ভোগান্তি নিরসন ও পেমেন্ট প্রক্রিয়া সহজতর করতে চালু করা হয়েছে নেশনওয়াইড ডিজিটাল সিস্টেম '...

২০২৬-০৫-১৫ ২২:১৭

হরমুজ প্রণালীতে অবরুদ্ধ ‘বাংলার জয়যাত্রা’: ৪ মাস ধরে ৩১ নাবিকের চরম উৎকণ্ঠা

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে অবরুদ্ধ ‘বাংলার জয়যাত্রা’: ৪ মাস ধরে ৩১ নাবিকের চরম উৎকণ্ঠা

‎​ইরান ও আমেরিকার মধ্যবর্তী যুদ্ধাবস্থায় বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট ‘হরমুজ প্রণালী’ এখন কার্যত রণক্ষেত্রে প...

২০২৬-০৫-১৫ ২২:১২

মানসিক সমস্যা থাকলেও পাওয়া যাবে পিআইপি ভাতা: বড় ঘোষণা ব্রিটিশ সরকারের

আন্তর্জাতিক

মানসিক সমস্যা থাকলেও পাওয়া যাবে পিআইপি ভাতা: বড় ঘোষণা ব্রিটিশ সরকারের

যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন (DWP) তাদের সাম্প্রতিক নির্দেশনায় জানিয়েছে, এখন থেকে শারীরিক অসুস্থতা...

২০২৬-০৫-১৫ ২২:০৭

যুক্তরাজ্যের পার্লামেন্টে রাজার ভাষণ: ৩৭টি নতুন বিলের ঘোষণা ও রাজনৈতিক অস্থিরতা

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের পার্লামেন্টে রাজার ভাষণ: ৩৭টি নতুন বিলের ঘোষণা ও রাজনৈতিক অস্থিরতা

যুক্তরাজ্যের রাজনীতিতে বর্তমানে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। লেবার দলের অভ্যন্তরীণ কোন্দল ও প্রধানমন্ত্রী স্যার কিয়া...

২০২৬-০৫-১৫ ২২:০২

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায় দিল রাশিয়া

আন্তর্জাতিক

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায় দিল রাশিয়া

হরমুজ প্রণালী সংকটের জন্য ইরান দায়ী নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একই সঙ্গে তিনি ইরানে...

২০২৬-০৫-১৫ ২১:০৮

তাইওয়ান দখলের চেষ্টা চীনের ‘ভয়াবহ ভুল’ হবে: রুবিও

আন্তর্জাতিক

তাইওয়ান দখলের চেষ্টা চীনের ‘ভয়াবহ ভুল’ হবে: রুবিও

তাইওয়ানকে শক্তি প্রয়োগ করে দখলের চেষ্টা করলে তা চীনের জন্য ‘ভয়াবহ ভুল’ হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত...

২০২৬-০৫-১৫ ২০:৪৯