মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

জ্বালানি সংকটে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

জ্বালানি সংকটে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

জ্বালানি সংকট মোকাবিলায় সপ্তাহে তিন দিন অনলাইনে ক্লাস চালুর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। বৃহস্পতিবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান নেতাকর্মীরা।

ছাত্র ইউনিয়ন জাবি শাখার (একাংশ) সভাপতি অদ্রি অংকুর বলেন, ‌‘করোনাকালের অভিজ্ঞতায় অনলাইন শিক্ষা প্রান্তিক শিক্ষার্থীদের জন্য বৈষম্য তৈরি করেছে। তাই এ সিদ্ধান্ত শিক্ষাবান্ধব নয়। শিল্প ও সরকারি খাতে বিদ্যুৎ অপচয় নিয়ন্ত্রণের আগে শিক্ষাপ্রতিষ্ঠানে এমন সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আছে আমাদের।’

শিক্ষা ও গবেষণা সম্পাদক ইমরান হাসান শুভ বলেন, ‘অনলাইন ক্লাসে কতটুকু জ্বালানি সাশ্রয় হবে, তার স্পষ্ট ব্যাখ্যা নেই। অনেক শিক্ষার্থীর স্মার্টফোন ও ইন্টারনেট সুবিধা না থাকায় ঝরে পড়ার ঝুঁকিতে পড়বে।’

জ্বালানি সংকট মোকাবিলায় কার্যকর নীতিমালা প্রণয়ন এবং শিক্ষাব্যবস্থা ব্যাহত করে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান নেতাকর্মীরা।

আরও

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

শিক্ষা-ক্যাম্পাস

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্র...

২০২৬-০৯-২৬ ১৫:১০

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

শিক্ষা-ক্যাম্পাস

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট’-এর অষ্টম আসরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল। গতকাল বৃহস্পতিব...

২০২৬-০৯-২৫ ১৬:১২

আন্তর্জাতিক গবেষণা সামগ্রী পাবেন ৭৬ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

শিক্ষা-ক্যাম্পাস

আন্তর্জাতিক গবেষণা সামগ্রী পাবেন ৭৬ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

দেশের ৭৬টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা এখন থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন গবেষণা...

২০২৬-০৯-২৪ ১৯:২১

প্রাথমিক শিক্ষা খাতে জিপিইর আরও অর্থায়ন ও কারিগরি সহায়তা চায় বাংলাদেশ

শিক্ষা-ক্যাম্পাস

প্রাথমিক শিক্ষা খাতে জিপিইর আরও অর্থায়ন ও কারিগরি সহায়তা চায় বাংলাদেশ

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতে চলমান সংস্কার ও নতুন উদ্যোগে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন—জিপিই’র কাছ থেকে আরও বৃহত্তর...

২০২৬-০৯-২৪ ১৮:৫৮