বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

জ্বালানি সংকটে আয় কমে অর্ধেকে, বিপাকে রাইড শেয়ারিং ও ডেলিভারি চালকরা

জ্বালানি সংকটে আয় কমে অর্ধেকে, বিপাকে রাইড শেয়ারিং ও ডেলিভারি চালকরা

দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাব পড়েছে রাজধানীসহ বিভিন্ন এলাকার পরিবহন ও আয়ের খাতে। পেট্রোলের সরবরাহ ঘাটতির কারণে অনেক পাম্পে বিক্রি বন্ধ থাকছে, আর যেগুলো খোলা আছে সেখানে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের।

মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত জ্বালানি বাজারে অস্থিরতার প্রভাব পড়ায় এক মাসেরও বেশি সময় ধরে এই সংকট চলমান রয়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রাইড শেয়ারিং ও খাবার ডেলিভারি সেবায় যুক্ত মোটরসাইকেল চালকরা।

রাজধানীর মিরপুর-১ এলাকার একটি পাম্পে দেখা যায়, অর্ধশতাধিক মোটরসাইকেল দীর্ঘ লাইনে অপেক্ষা করছে। অনেক চালক জানিয়েছেন, ৪–৫ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত জ্বালানি পাচ্ছেন না তারা। এতে দৈনন্দিন আয় প্রায় অর্ধেকে নেমে এসেছে।

ফুডপান্ডার ডেলিভারি কর্মী মোহাম্মদ রাসেল বলেন, আগে দুই শিফটে কাজ করে দিনে ২ হাজার টাকার বেশি আয় হতো, এখন তা কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে। তিনি জানান, দীর্ঘ সময় তেল সংগ্রহে ব্যয় হওয়ায় কাজের সময়ও কমে গেছে।

রাইড শেয়ারিং চালকরা বলছেন, একেক পাম্পে মাত্র ৩০০–৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে, যা দিয়ে সারাদিন কাজ চালানো সম্ভব নয়। ফলে বারবার লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হচ্ছে।

মিরপুরের এক চালক নেহাল অভিযোগ করেন, দীর্ঘ সময় অপেক্ষার পরও অল্প পরিমাণ তেল দেওয়া হচ্ছে, যা চাহিদা পূরণ করছে না।

অন্যদিকে ফুড ডেলিভারি ও রাইড শেয়ারিং চালকদের পাশাপাশি সাধারণ চাকরিজীবীরাও ছুটির দিনে পাম্পে গিয়ে তেল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন বলে জানা গেছে।

সাভার ও মিরপুর থেকে আসা একাধিক ভোক্তা জানান, নিজ এলাকায় পাম্প বন্ধ থাকায় ঢাকায় এসে তেল নিতে হচ্ছে, তবে এখানেও একই অবস্থা।

পাম্প কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে সরবরাহ সীমিত হওয়ায় বরাদ্দ অনুযায়ী তেল বিতরণ করা হচ্ছে।

চালকদের মতে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে তাদের আয়ের সংকট আরও গভীর হবে এবং দৈনন্দিন জীবনে বড় ধরনের প্রভাব পড়বে।

আরও

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জাতীয়

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জ্বালানি পণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি ও দফায় দফায় দাম সমন্বয়ের কারণ জানতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে...

২০২৬-০৯-২৯ ১৪:৫২

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

জাতীয়

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধীদল বিদেশি এজেন্ডা বাস্তবায়নে কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য ক...

২০২৬-০৯-২৯ ১২:২৭

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

জাতীয়

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ...

২০২৬-০৯-২৯ ১২:২৩

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

জাতীয়

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

কারিগরি ত্রুটির কারণে গত ২৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সরকারি অনলাইন ভিসা আবেদন পোর্টালে নতুন করে আবেদন করা যাচ্ছে না। ফ...

২০২৬-০৯-২৯ ১১:২১

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

জাতীয়

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার...

২০২৬-০৯-২৯ ১১:১৮