বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

জুনিয়র বৃত্তি পরীক্ষার খাতা ফেরত দিতে হবে না, বিক্রির অনুমতি

জুনিয়র বৃত্তি পরীক্ষার খাতা ফেরত দিতে হবে না, বিক্রির অনুমতি

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রধান পরীক্ষকদের কাছে থাকা মূল্যায়ন করা উত্তরপত্র শিক্ষা বোর্ডে ফেরত দিতে হবে না। নির্ধারিত ছয় মাস সংরক্ষণের সময় শেষ হওয়ায় এসব খাতা বিক্রি করে দেওয়ার অনুমতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রধান পরীক্ষকদের নামে বরাদ্দ করা উত্তরপত্র মূল্যায়নের পর নীতিমালা অনুযায়ী ছয় মাস সংরক্ষণ করা হয়েছে। সেই সময়সীমা ইতোমধ্যে শেষ হয়েছে। এ কারণে প্রধান পরীক্ষকদের কাছে থাকা মূল্যায়ন করা উত্তরপত্র আর বোর্ডে ফেরত নেওয়া হবে না। তারা এসব খাতা বিক্রি করে দিতে পারবেন। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন জুনিয়র বৃত্তি পরীক্ষার সব প্রধান পরীক্ষককে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয় ২৮ ডিসেম্বর। প্রথম তিন দিনের পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিত অনুষ্ঠিত হয় যথাক্রমে ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর। ৩১ ডিসেম্বরের নির্ধারিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা পরে অনুষ্ঠিত হয়।

আরও

একাদশ ভর্তি : ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ফের আবেদনের সুযোগ পাচ্ছেন

শিক্ষা-ক্যাম্পাস

একাদশ ভর্তি : ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ফের আবেদনের সুযোগ পাচ্ছেন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের ফের আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।...

২০২৬-০৯-১২ ১৩:৫৩

এসএসসির খাতা দ্বিতীয়বার পুনঃনিরীক্ষণের সুযোগ আছে কি?

শিক্ষা-ক্যাম্পাস

এসএসসির খাতা দ্বিতীয়বার পুনঃনিরীক্ষণের সুযোগ আছে কি?

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের পর ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। একই সঙ্গে নতুন কর...

২০২৬-০৯-১০ ২১:০৭

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সীরাতুন্নবী (সা.) বিষয়ক আলোচনা সভা ও সিরাহ্ ফেস্ট উদযাপিত

শিক্ষা-ক্যাম্পাস

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সীরাতুন্নবী (সা.) বিষয়ক আলোচনা সভা ও সিরাহ্ ফেস্ট উদযাপিত

ইস্টার্ন ইউনিভার্সিটিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর ভিত্তি করে ‘সীরাতুন্নবী (সা.) বিষয়ক আলোচনা’ এবং...

২০২৬-০৯-০৯ ২৩:২৭

‘রাতে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণ’ নিয়ে যা বলল রাজশাহী বোর্ড

শিক্ষা-ক্যাম্পাস

‘রাতে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণ’ নিয়ে যা বলল রাজশাহী বোর্ড

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে প্রচলিত বিধি ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই...

২০২৬-০৯-০৯ ২২:১৬

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সীরাতুন্নবী (সা.) বিষয়ক আলোচনা ও সিরাহ্ ফেস্ট

শিক্ষা-ক্যাম্পাস

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সীরাতুন্নবী (সা.) বিষয়ক আলোচনা ও সিরাহ্ ফেস্ট

ইস্টার্ন ইউনিভার্সিটিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে ‘সীরাতুন্নবী (সা.) বিষয়ক আলোচনা’ এবং দুদিনব্যাপী...

২০২৬-০৯-০৯ ১৯:২৫