বুধবার (১৬ সেপ্টেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠানের প্রধানকে জানানো যাচ্ছে, ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কেন্দ্র তালিকা সংক্রান্ত কোনো আপত্তি থাকলে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে লিখিত আকারে জানাতে বলা হয়েছে।
প্রসঙ্গত, আগামী ৮ ডিসেম্বর থেকে এ বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। এটি চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। সূচি অনুযায়ী, প্রথম দিন ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলা পরীক্ষা। পরবর্তীতে ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।