সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়ায় জনগণের মধ্যে হতাশা

জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়ায় জনগণের মধ্যে হতাশা

হাজারো শহীদের আত্মত্যাগ ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্নের সূচনা হয়েছিল, তার অন্যতম ভিত্তি ছিল ‘জুলাই সনদ’। কিন্তু এখনো সেই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়ায় জনগণের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার দ্বিবার্ষিক জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার যে প্রত্যাশা নিয়ে মানুষ আন্দোলন করেছিল, তার যথাযথ প্রতিফলন এখনো দৃশ্যমান নয়। শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জনগণের ন্যায্য দাবি উপেক্ষিত হলে গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হতে পারে।

সম্মেলনে ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেকের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিভাগের সদস্য মাওলানা আবু মুকাররম মো. কামাল উদ্দিন ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা এম ওবায়দুর রহমান। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনসমূহের জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলনের শেষ পর্বে মাওলানা আতাউর রহমানকে সভাপতি, মাওলানা এম ওবায়দুর রহমানকে সহসভাপতি ও মাওলানা তরিকুল ইসলামকে সেক্রেটারি করে আগামী দুই বছরের জন্য ভোলা জেলা উত্তরের কমিটি ঘোষণা করা হয়।

আরও

ফেনীতে আনসার ভিডিপির উদ্যোগে গাছের চারা রোপণ

সারা দেশ

ফেনীতে আনসার ভিডিপির উদ্যোগে গাছের চারা রোপণ

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারাগ্রাম থেকে কাশিমপুর সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা আনসার ও গ্রাম...

২০২৬-১০-০৫ ১৭:১৯

পিরোজপুরের ​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা প্রধান আসামি গ্রেপ্তার

সারা দেশ

পিরোজপুরের ​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা প্রধান আসামি গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন বেগম (৫০)-কে গণধর্ষণ পরবর্তী শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলার প্রধা...

২০২৬-১০-০৫ ১৭:১৮

ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সারা দেশ

ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহে বর্নাঢ‍্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সুপরি...

২০২৬-১০-০৫ ১৭:১৭

যুব রেড ক্রিসেন্ট তালতলী উপজেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত

সারা দেশ

যুব রেড ক্রিসেন্ট তালতলী উপজেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত

বরগুনার তালতলী উপজেলা পরিষদের হলরুমে যুব রেড ক্রিসেন্ট তালতলী উপজেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল রোববার (৪ অ...

২০২৬-১০-০৫ ১৭:১৬

সাংবাদিকদের বিএনপির এমপি তমিজ বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দিব’

সারা দেশ

সাংবাদিকদের বিএনপির এমপি তমিজ বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দিব’

এরপর যদি ধামরাইয়ের ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারে, বিএনপির বিপক্ষে একটি উচ্চারণ করেন অন্যায়ভাবে, সাংবাদিকতা শিখিয়ে দিবো, এক...

২০২৬-১০-০৫ ১৭:১৫

নীলফামারীতে ৮৯০ পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

সারা দেশ

নীলফামারীতে ৮৯০ পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

দুয়ারে কড়া নাড়ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই নীলফামারীর ৬ উপজেলায় এখন ব্যস্ত সময় পার...

২০২৬-১০-০৫ ১৪:০৩