বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে দিনাজপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল-সমাবেশ

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে দিনাজপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল-সমাবেশ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকাল ১০ টায় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পলিটেকনিক ইনস্টিটিউট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইসলামী ছাত্রশিবিরের দিনাজপুর শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা সরকারের উদ্দেশে বলেন, জুলাই আন্দোলনের ওপর ভিত্তি করেই বিএনপি ক্ষমতায় এসেছে। তাই অতীতের ইতিহাস ভুলে না যাওয়ার আহ্বান জানান তারা। বক্তারা বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার পরিণতি কী হয়েছে, তা সবাই জানেন। গণভোটের রায় মেনে নিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।’

তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের যে আন্দোলনের ওপর ভিত্তি করে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, সেই আন্দোলনের চেতনাকে উপেক্ষা করা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে। প্রয়োজনে জুলাইয়ের আন্দোলনের পথ ধরেই সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুর রাজ্জাক, দিনাজপুর শহর শাখার সভাপতি মো. মাসুদ রানা এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখার সভাপতি মো. রেজওয়ানুল ইসলাম।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণভোটের রায় মেনে নেওয়া এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে আন্দোলনের আকাঙ্ক্ষা ও জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

মিছিল ও সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের দিনাজপুর শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯