বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জুলাই গণঅভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন তার অধিকাংশই শ্রমিক-প্রতিমন্ত্রী অমিত

জুলাই গণঅভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন তার অধিকাংশই শ্রমিক-প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন তার অধিকাংশই শ্রমিক। তাই আমাদের অঙ্গীকার রয়েছে শ্রমিকদের কাজ ফিরিয়ে দেওয়ার। কর্মসংস্থান সংকটের সমাধান এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কলকারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সরকারের উদ্যোগ নিয়েছে। সরকার চেষ্টা করছে শ্রমিকদের ন্যায্যমজুরি নিশ্চিত করার।

শুক্রবার সকালে মহান মে দিবসের উপলক্ষে র‍্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী আরো বলেন, সরকার কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের মাধ্যমে শ্রমিকদের পরিবারে আরও একটু সচ্ছলতা আনার চেষ্টা করছে। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দিয়েছে সরকার। হাওর অঞ্চলে যে সমস্ত কৃষকের অতিবৃষ্টির কারণে ফসল হানি হয়েছে তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আগামী তিন মাস সরকারের তরফ থেকে তাদের একটি বিশেষ খাদ্য সহায়তা দেওয়া হবে। এই উদ্যোগগুলো শ্রমিকদের জন্য, সাধারণ প্রান্তিক মানুষের জন্য, এই উদ্যোগগুলো একটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ তৈরির সহায়ক হবে। বক্তব্য শেষে শ্রমিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। এরপর বেলুন ফেস্টুন উড়িয়ে মহান মে দিবসের বর্ণাঢ্য র‍্যালি উদ্বোধন করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। 

র‍্যালি ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, যশোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

আরও

পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের

সারা দেশ

পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের

পটুয়াখালীর জনপ্রিয় পর্যটন কেন্দ্র লেবুখালী পায়রা সেতুতে ঘুরতে আসা তরুণ-তরুণীদের ভয়ভীতি দেখিয়ে হেনস্তা ও টাকা আদায়ে...

২০২৬-১০-০১ ১৫:০৮

খুলনায় নিসচার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশ

খুলনায় নিসচার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে আগামী ২২ অক্টোবর দেশব্যাপী পালিত হতে যাচ্ছে 'জাতীয় নিরাপদ সড়ক দ...

২০২৬-১০-০১ ১৫:০৭

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

সারা দেশ

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি মাম...

২০২৬-১০-০১ ১৪:৩২

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

সারা দেশ

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

ফুটপাত দখলমুক্ত করতে যতদিন সফলতা না আসবে, ততদিন অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক...

২০২৬-১০-০১ ১৪:২৩

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

সারা দেশ

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

গত ২০ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাওয়ার কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

২০২৬-১০-০১ ১৪:২১

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সারা দেশ

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে জাতীয় সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

২০২৬-১০-০১ ১৪:১৮